বেলা তার চলে গেলেন। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। একই সঙ্গে যেন শেষ হয়ে গেল বিশ্ব সিনেমার একটি অধ্যায়। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
সিনেমার ইতিহাস বলে যে প্রত্যেক দশকে এমন দুই-একজন পরিচালক আসেন, যাঁরা ভেঙে দেন নির্মাণের যাবতীয় ছক। বেলা তার সেই বিরল প্রতিভাদের একজন। ১৯৫৫ সালে মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরিতে তাঁর জন্ম। মাত্র ২২ বছর বয়সে তৈরি করেন প্রথম সিনেমা ‘ফ্যামিলি নেস্ট’। এরপর ফিল্ম স্কুলে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে নিজেকে প্রতিনিয়ত বদলেছেন। দার্শনিক ভাবধারার সিনেমা নির্মাণে তিনি ছিলেন জগদ্বিখ্যাত।
আন্তর্জাতিক স্তরে বেলা তার প্রথম পরিচিতি পান ১৯৮৮ সালে ‘ড্যামনেশন’ বানিয়ে। বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় সিনেমাটি। দীর্ঘ ক্যারিয়ারে মাত্র ৯টি সিনেমা বানিয়েছেন বেলা তার। শেষ সিনেমা ‘তুরিন হর্স’ মুক্তি পায় ২০১১ সালে। তুরিন হর্স তাঁর অন্যতম আলোচিত কাজ। তবে যে সিনেমাটির জন্য তিনি কিংবদন্তির মর্যাদা পেয়েছেন, সেটি হলো ‘সেট্যানট্যাঙ্গো’ (১৯৯৪)। এ সিনেমা বেশ দীর্ঘ—সাড়ে সাত ঘণ্টা। এত দৈর্ঘ্য হওয়া সত্ত্বেও পৃথিবীময় হুলুস্থুল ফেলে দেয় এর নির্মাণ, এর গল্প।
সাদাকালো চিত্রগ্রহণ, হিমবাহসুলভ মন্থরতা, সংলাপের অনাধিক্য, দীর্ঘ এবং নিরবচ্ছিন্ন শট, দৈনন্দিন জীবনের বিষণ্ন চিত্রায়ণ—এসবই তাঁর নির্মাণের বৈশিষ্ট্য। অনেকে তাই বেলা তারকে ‘মানবীয়-নৈরাশ্যবাদী’ নির্মাতা হিসেবে আখ্যায়িত করেন।

২০২১-২২ অর্থবছরে ‘বনলতা সেন’ সিনেমার জন্য সরকারি অনুদান পান মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে। এর মধ্যে নানা বিষয় নিয়ে নির্মাতার সঙ্গে সহ-প্রযোজক তরুণ মজুমদারের মতানৈক্য তৈরি হয়েছে। আদালতেও গড়িয়েছে বিষয়টি। এই আইনি জটিলতার মধ্যেই গতকাল পোস্টার প্রকাশ করে বনলতা সেন..
২ ঘণ্টা আগে
প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মা বাবা ভাই বোন’ উপন্যাস অবলম্বনে একই নামে ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন হাসান রেজাউল। ২০২১ সালের শেষ দিকে এনটিভিতে শুরু হয়েছিল ধারাবাহিকটির প্রচার, ২০৯ পর্ব দিয়ে শেষ হয় ২০২৩ সালে। তিন বছর পর নতুন আঙ্গিকে ফিরছে প্রশংসিত এই ধারাবাহিক নাটক।
৩ ঘণ্টা আগে
কান উৎসবে এ বছর স্বর্ণপাম জেতার লড়াইয়ে আছে ২২টি সিনেমা। সবচেয়ে বেশি আলোচনা চলছে যেসব সিনেমা ঘিরে, তার মধ্যে অন্যতম ইরানি নির্মাতা আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’। আসগর ফারহাদি সব সময়ই সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে বড় সামাজিক সত্য তুলে ধরেন। প্যারালাল টেলসও তার ব্যতিক্রম নয়।
৪ ঘণ্টা আগে
গোথাম সিটির অন্ধকার জগতে সবার আশার আলো ব্রুস ওয়েন বা ব্যাটম্যান। বিশেষ কোনো অলৌকিক ক্ষমতা না থাকলেও যেভাবে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে অপরাধীদের মোকাবিলা করে ব্যাটম্যান, তাতে এই সুপারহিরো চরিত্রটি দিন দিন হয়ে উঠেছে পপ কালচারের অনন্য প্রতীক।
৫ ঘণ্টা আগে