
বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও গবেষক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর শততম জন্মদিন আজ। এ উপলক্ষে মুনীর চৌধুরী সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রাপকদের নাম ঘোষণা করেছে নাট্যদল থিয়েটার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
শহীদ মুনীর চৌধুরী স্মরণে ১৯৮৯ সাল থেকে একজন করে প্রবীণ গুণীকে সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মরণে ১৯৯৭ সাল থেকে একজন তরুণ গুণীকে পদক দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৯ সালে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছিলেন শিমূল ইউসুফ। এবার তিনি মুনীর চৌধুরী সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার এবং মোহাম্মদ জাকারিয়া পদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।
নাট্যদল থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার বলেন, ‘গত বছরও আমরা সম্মাননা ও পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছি, কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি। এবার আমরা দুই বছরের সম্মাননা ও পদক একই অনুষ্ঠানে প্রদান করব। শিগগির অনুষ্ঠানটির তারিখ জানানো হবে।’
গত বছর মুনীর চৌধুরী সম্মাননায় ভূষিত হয়েছিলেন কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছিলেন বাকার বকুল। আগামী বছর থেকে প্রতি এক বছর অন্তর এ দুটি সম্মাননা ও পদক দেওয়া হবে বলে জানান রামেন্দু মজুমদার।
এ পর্যন্ত মুনীর চৌধুরী সম্মাননায় ভূষিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া, অমলেন্দু বিশ্বাস, আবদুল্লাহ আল-মামুন, সৈয়দ জামিল আহমেদ, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সেলিম আল দীন, আলী যাকের, নিখিল সেন, আসাদুজ্জামান নূর, সারা যাকের, তারিক আনাম খান, লাকী ইনাম প্রমুখ।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৪ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৪ ঘণ্টা আগে