Ajker Patrika

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ নাটকের ১২৫তম প্রদর্শনী

বিনোদন ডেস্ক
স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ নাটকের ১২৫তম প্রদর্শনী

২০১১ সালে মঞ্চে এসেছিল স্বপ্নদলের নাটক ‘চিত্রাঙ্গদা’। এর পর থেকে নিয়মিত প্রদর্শিত হচ্ছে নাটকটি। ভারতেও প্রদর্শিত হয়েছে চিত্রাঙ্গদা। ২৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটির ১২৫তম প্রদর্শনী।

মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে চিত্রাঙ্গদা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গবেষণাগার নাট্যরীতিতে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। চিত্রাঙ্গদার কাহিনিতে দেখা যাবে, অর্জুনের প্রেমে উদ্বেলিত মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা।

কিন্তু অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করে। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হয়। এবারে অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়ে। কিন্তু অর্জুনকে পেয়েও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, নিশক, জেবু, সুমাইয়া, সামাদ, নিসর্গ, আলী, বিপুল, হাসান, বিমল, শফিক, জাওয়াদ, শাইমা, অনিন্দ্য প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত