
নাট্যদল হান্ট থিয়েটার নিজেদের প্রথম প্রযোজনা ‘ক্যাফে দ্য ভলতে’ নিয়ে প্রথম মঞ্চে আসে গত বছরের নভেম্বরে। আবার মঞ্চে ফিরছে নাটকটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে ক্যাফে দ্য ভলতে।

ক্যাফে দ্য ভলতে নাটকের গল্প একজন সফল শেফ ম্যাক্স ডি রোজারিওকে নিয়ে। সে বাঙালি ক্রিশ্চিয়ান। ক্যাফে দ্য ভলতে নামে একটি রেস্টুরেন্ট খুলেছে। সেটার উদ্বোধনী অনুষ্ঠানে জিঞ্জিরা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ম্যাক্স। সে বদলা চায় না, চায় না ইনসাফ কায়েম করতে। তবে কেন এই সশস্ত্র ক্যু? গল্প এগিয়ে যায় আরও নাটকীয়তার দিকে।

নাটকটির মূল ভাবনা, গল্প ও নির্দেশনা দিয়েছেন ডায়না ম্যারিলিন। চিত্রনাট্য করেছেন আবিদ হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আবদুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খোরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়না ম্যারিলিন ও শুভাশিস হালদার। প্রদর্শনীতে শিশুদের সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে থিয়েটার হান্টের পক্ষ থেকে।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৩ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
৫ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৪ ঘণ্টা আগে