খুলনার দাকোপের চান্নির চক গ্রামে শুরু হয়েছে লোকজীবনভিত্তক সমকালীন শিল্পানুশীলন। খন্দকার নাছির আহাম্মদের তত্ত্বাবধানে ২১ মে থেকে শুরু হওয়া এই অনুশীলনকর্মে অংশ নিচ্ছেন মুহাইমিনা, সানজিদা ইসলাম, মাহিম মঞ্জুর বর্ণ, তিথি মণি হালদার, বিশ্বজিত রায়, তারেকুল ইসলাম ও মণি মাঝি।
শ্বাসমূল আর্টস আয়োজিত ‘প্রকৃতি- পাঠ ও নির্মিতি’ শিরোনামের সাত দিনব্যাপী লোকজীবনভিত্তিক এই শিল্পানুশীলনে অংশ নেওয়া শিল্পীরা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে শিল্প নির্মাণ করবেন। এ কাজে তাঁরা সহযোগিতা নেবেন স্থানীয় বাসিন্দাদের। অংশ নেবেন তাঁরাও। এ ছাড়াও রাজনগর চান্নির চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেবেন এক দিনের একটি শিল্প কর্মশালায়।
শিল্পানুশীলনের শেষ দিন ২৭ মে প্রকৃতিক উপাদানে তৈরি শিল্পীদের শিল্পকর্মগুলোর একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিল্পকর্ম প্রদর্শনী চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৮ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৮ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২১ ঘণ্টা আগে