Ajker Patrika

তৌসিফ-তিশার বিয়ের গল্প!

তৌসিফ-তিশার বিয়ের গল্প!

বিদেশ থেকে পড়াশুনা করে মাত্র দেশের মাটিতে পা রাখল আসিফ। এয়ারপোর্টে তাকে রিসিভ করে বাবা। বাসার গেটে আসতেই বাজতে শুরু করে ব্যান্ড পার্টি! ঘাবড়ে যায় আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের আয়োজন ঠিক করে রেখেছে তার পরিবার? আজই কি বিয়ে? তাহলে পাত্রী কে?

বিয়ে নিয়ে এমন গল্প লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সেটি নিয়ে ঈদের নাটক ‘ওয়েডিং ডায়েরি’ নির্মাণ করলেন রাফাত মজুমদার রিংকু। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

‘ওয়েডিং ডায়েরি’ নাটকে তৌসিফ মাহবুব ও তানজিন তিশানির্মাতা রিংকু জানান, সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে যুক্ত হয় স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে এখনই বিয়ের জন্য প্রস্তুত নয়। দেশ ছাড়তেও নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ওয়েডিং ডায়েরি’ প্রকাশ হবে কোরবানির ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

নিহত হওয়ার গুঞ্জন উড়িয়ে নেতানিয়াহু বললেন, যুদ্ধ এখনো শেষ হয়নি

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত