বিচ্ছেদের পরের গল্প কেমন হয়? হয়তো বিচ্ছেদের ছয় মাস না পেরুতেই ভুলে যায় প্রিয়জনের ফোন নাম্বার, বছর না যেতেই ভুলে যায় ঠিকানা, হয়তো নামও ভুলে যায় একদিন। আর যদি এসবের উল্টো হয়? যদি বছরের পর বছর প্রিয়জনের স্মৃতি পোড়ায় কাউকে? নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলছেন, ‘যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল, অথবা আপনি।’
এমনই এক সম্পর্কের রেশ নিয়ে ঈদের বিশেষ নাটক তৈরি করেছেন মিজানুর রহমান আরিয়ান। সিএমভির ব্যানারে তৈরি এ নাটকের নাম ‘ব্যবধান’। নির্মাতার সঙ্গে যৌথভাবে গল্পটি লিখেছেন সোহাইল রহমান। জোভান ও মেহজাবীন চৌধুরী এ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা আরিয়ান বলেন, ‘কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ। বরং এর মানে সম্পর্কটির আসলে কোনো শেষ নেই। গল্পটি ভিন্ন ধারার দুজন মানুষের ভালোবাসা নিয়ে।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘ব্যবধান’ নাটকটি দেখা যাবে এবারের ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৮ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৪ ঘণ্টা আগে