বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আগামীকাল বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে বিশেষ নাটক প্রচার করবে দুরন্ত টিভি। এদিন দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৭টা ৩০ মিনিটে দেখা যাবে বুদ্ধপূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা—সিজন ২’।
নাটকের গল্পে দেখা যাবে, অবসরপ্রাপ্ত ডাক্তার সফদর চৌধুরী ও তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে বুদ্ধপূর্ণিমাকে ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসব উদ্যাপনের জন্য শিশুরা ইউটিউব কনটেন্ট বানানোর পরিকল্পনা করে। সফদর চৌধুরী শিশুদের বলে বাড়িতে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে বের করতে। তিনি শিশুদের জটিল ধাঁধার মাধ্যমে ক্লু দিতে থাকেন। একে একে ধাঁধার মধ্য দিয়ে উঠে আসে গৌতম বুদ্ধের জীবনী। অবশেষে শিশুরা গুপ্তধন খুঁজে পেলে সেই গুপ্তধনকে ঘিরে তৈরি হয় নতুন রহস্য।
বুদ্ধপূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’-এর পরিচালক পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমন এবং শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য্য, জুনি ও কাওসার।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে