২০০১ সালে তেলুগু ভাষার ‘চাঁদু’ ছবিতে প্রথম অভিনয় করেন জিৎ। এ বছর ক্যারিয়ারের দুই দশক পার করছেন তিনি। ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিবেদির বিপরীতে ‘সাথী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন।
পর্দায় তাঁর নাম জিৎ হলেও জন্মসূত্রে তিনি জিতেন্দ্র মদনানি। ১৯৭৮ সালের ৩০ নভেম্বর সিন্ধি পরিবারে জন্ম জিতের।
ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে পড়াশোনা করেছেন জিৎ, এরপর ১৯৯৩ সালে মডেল হিসেবে গ্ল্যামার দুনিয়ায় আত্মপ্রকাশ। ছবির দুনিয়ায় পা রাখার আগে ‘বিষবৃক্ষ’, ‘জননী’, ‘ডটারস অব দ্য সেঞ্চুরি’র মতো বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন জিৎ। বড় পর্দায় অভিষেক হওয়া তামিল ছবি ‘চান্দু’ ব্যর্থ হয়। সেখানে তিনি ৭৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
এখনকার অনেক নায়িকার অভিষেক হয় জিতের হাত ধরে। এর মধ্যে অন্যতম কোয়েল মল্লিক ও নুসরাত জাহান। হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’তে জিৎ জুটি বেঁধেছিলেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েলের সঙ্গে। রাজ চক্রবর্তীর ‘শত্রু’ ছবিতে জিতের সঙ্গেই নুসরাতের টালিউড সফর শুরু। শ্রাবন্তীরও নায়িকা হিসেবে অভিষেক জিতের ‘চ্যাম্পিয়ন’ ছবি দিয়ে।
একসময় গুঞ্জন ছিল, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন জিৎ। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর স্বস্তিকার প্রথম ছবি, ‘মাস্তান’-এর নায়ক ছিলেন জিৎ। যদিও বেশি দিন টেকেনি সেই সম্পর্ক।
২০১১ সালে স্কুলশিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন। তিনি এক কন্যাসন্তানের জনক। মেয়ের নাম নবন্যা।
শপিং করতে দারুণ ভালোবাসেন জিৎ। শপিংয়ের জন্য জিতের পছন্দের জায়গা ইতালি।
টালিউডে জিতের বন্ধুর সংখ্যা হাতে গোনা। টালিউড পার্টি থেকে দূরেই থাকেন জিৎ। অবসর সময়টা ছোটবেলার বন্ধুদের সঙ্গেই কাটাতে বেশি পছন্দ করেন।

‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন, সংগীতায়োজন করেছেন শাকের রাজা। ঈদের আগের দিন জি-সিরিজ থেকে প্রকাশ পাবে গানটি।
৫ ঘণ্টা আগে
বেড়ে চলেছে ‘ডন থ্রি’ সিনেমা নিয়ে বিতর্ক। ফারহান আখতারের এই মেগা প্রজেক্ট থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর পর থেকে যার সূত্রপাত। সবশেষ এফডব্লিউআইসিই (ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ) থেকে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাদের অনুরোধ, বলিউডের কেউ যেন রণবীরের সঙ্গে কাজ না করেন।
৯ ঘণ্টা আগে
‘মাওলা’ গানের ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু। এতে একেবারে ভিন্ন লুকে হাজির হয়েছেন বালাম। কাঁধ ছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাক, কখনো হাতে গিটার, আবার কখনো পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইছেন।
১১ ঘণ্টা আগে
নির্যাতিত স্বামী (সন্ধ্যা ৫টা ৫০ মিনিট): পরিচালনা মারুফ মিঠু। অভিনয় মোশাররফ করিম, সামান্তা পারভেজ। এই নিয়ে সংসার (রাত ৮টা ৫০ মিনিট): পরিচালনা শাহ মো. রাকিব; অভিনয় মুশফিক ফারহান, অনিন্দিতা মিম।
১৩ ঘণ্টা আগে