
ফ্রান্সের কান সৈকতে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরটি বসবে আগামী ১৩ থেকে ২৪ মে। এবার জুরিপ্রধান হিসেবে থাকবেন জুলিয়েট বিনোশে। রবার্ট ডি নিরোকে দেওয়া হবে সম্মানজনক পাম ডি’অর। এসব খবর আগেই জানা গিয়েছিল। গতকাল উৎসব কর্তৃপক্ষ জানাল, কোন কোন সিনেমা স্থান পাচ্ছে এবারের উৎসবে।
ফরাসি নির্মাতা এমিলি বোনিনের ‘লিভ ওয়ান ডে’ সিনেমার প্রদর্শনী দিয়ে শুরু হবে উৎসব। ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফোনিশিয়ান স্কিম’, রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভ্যাগ’, অ্যারি অ্যাস্টারের ‘এডিংটন’সহ অনেক জনপ্রিয় পরিচালিত সিনেমা এবার অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। কানের ডেলিগেট জেনারেল থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিশ নব্লোচ গতকাল এক সংবাদ সম্মেলনে এ বছরের লাইন আপ ঘোষণা করেন।
ভিয়েতনাম যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দ্য মাস্টারমাইন্ড’ নিয়ে কানে ফিরছেন কেলি রিচার্ড। ২০২১ সালে কান জয়ের পর এবার ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমা নিয়ে উৎসবে ফিরছেন নির্মাতা জোয়াকিন ট্রায়ার। ইরানি পরিচালক জাফর পানাহিও এবার কানে আসছেন তাঁর নতুন সিনেমা ‘আ সিম্পল অ্যাকসিডেন্ট’ নিয়ে।
কানের প্রাঙ্গণে পাওয়া যাবে দুবারের পাম ডি’অরজয়ী ডার্ডেন ব্রাদার্সকে, তাঁদের নতুন সিনেমা ‘ইয়াং মাদারস’। দক্ষিণ আফ্রিকার নির্মাতা অলিভার হারমানাস ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ দিয়ে এবারই প্রথম কানে পা রাখবেন। ২০২১ সালে স্বর্ণপামজয়ী নির্মাতা জুলিয়া ডুকোরনাউ নিয়ে আসছেন ‘আলফা’ নামের সিনেমা। এবারের কান উৎসবের বড় আকর্ষণ টম ক্রুজ। ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রিকনিং’ নিয়ে উৎসবে হাজির থাকবেন তিনি।

প্রায় এক বছর বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ফিনালে। লাক্স সুপারস্টার ২০২৫-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
৩ ঘণ্টা আগে
পুরোনো গানকে নতুন সংগীত আয়োজনে তৈরিতে জুড়ি নেই ফুয়াদ আল মুক্তাদিরের। এবার তিনি তৈরি করেছেন পাঁচ ব্যান্ডের পাঁচটি জনপ্রিয় গান। এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রঙ’ গানগুলো নতুনভাবে...
৯ ঘণ্টা আগে
আজ থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’। একান্নবর্তী পরিবারকে ঘিরে গড়ে উঠেছে নাটকের কাহিনি। অনিকেতের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
৯ ঘণ্টা আগে
দেড় বছরের বেশি সময় পর আবার মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে রয়েছে নাটকটির দুটি প্রদর্শনী। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকেল ৫টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে রাজার চিঠি।
৯ ঘণ্টা আগে