মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (মিষ্টি জান্নাত) আইনি নোটিশ দিয়েছে আরেক অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিন তমা (তমা মির্জা)। আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তাঁর আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
আইনি নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘........ নায়িকা হয়েছে তমা মির্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
নোটিশে বলা হয়, এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।
তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

ভালোবাসার গল্পে নির্মিত ‘সমান সমান’ নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইফুল আলম শামীম এবং সরকার রওনক রিপন। পরিচালনায় রওনক রিপন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নীশা চৌধুরী, রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা প্রমুখ।
৬ ঘণ্টা আগে
বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী তাঁর কলেজজীবনের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ১৯৯৩ সালে দিল্লির হিন্দু কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতির বিরোধের জেরে তাঁকে অপহরণ করা হয়েছিল। সম্প্রতি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’-এর প্রচারণাকালে...
১২ ঘণ্টা আগে
ঢাকাই সিনেমাকে এখন বলা হয় ঈদকেন্দ্রিক সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর প্রেক্ষাগৃহ খালি থাকলেও ঈদের সময় দেখা যায় দর্শকের ভিড়। কমপক্ষে এক মাস সিনেমা হলগুলো জমিয়ে ব্যবসা করে। মাঝেমধ্যে সময়টা মাস পেরিয়ে আরও দীর্ঘ হয়েছে। সিনেপ্লেক্সে সিনেমা দেখতে কাটতে হয়েছে অগ্রিম টিকিট...
১৫ ঘণ্টা আগে
ফ্রান্সপ্রবাসী বাংলাদেশের শিল্পী ইকন বাবুর কথা ও সুরে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ‘মনের পাড়ায়’ শিরোনামের গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন ইকন। সংগীত আয়োজন করেছেন আসামের পলাশ। গানের ভিডিও নির্দেশনায় দিয়েছেন বাংলাদেশের গায়ক ও সুরকার পিজিত।
১৬ ঘণ্টা আগে