কোরবানির ঈদে জোড়া সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দুর্গাপূজার আবহে এসেছে তাঁর নতুন সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা গতকাল মুক্তি পেয়েছে। এ মাসে জয়ার আরও দুই সিনেমা ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’ মুক্তি পাবে ওটিটিতে।
পিপলু আর খানের পরিচালনায় তৈরি হয়েছে জয়া আর শারমিন। সিনেমার গল্প দুই নারীকে নিয়ে। জয়া একজন অভিনেত্রী, অন্যজন তার সহকারী। করোনা মহামারির কারণে তারা দুজন গৃহবন্দী জীবন কাটাতে বাধ্য হয়। জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের পার্থক্য একসময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে। এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার।
এই সিনেমার শুটিং হয়েছে করোনার সময়ে। সেই অভিজ্ঞতা জানিয়ে জয়া আহসান বলেন, ‘এই সিনেমায় অভিনয় ঠিক অভিনয়ের মতো না। এতে কাজ করার অভিজ্ঞতা অন্য কাজের সঙ্গে মেলানো যায় না। দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা। আশা করি, দর্শকদের অনুভূতিকে নাড়া দেবে।’
গত ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জয়া আর শারমিন। এবার দেখা যাবে ঘরে বসে। ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
অন্যদিকে বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর গত বছরের ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নকশীকাঁথার জমিন। হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। এটি বানিয়েছেন আকরাম খান। চলতি মাসে আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
৭ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১২ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১৫ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১৫ ঘণ্টা আগে