এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে। এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা যাবে সুরের জাদুকরকে। নতুন বছরে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এ আর রাহমান।
অস্কারজয়ী এই শিল্পীর সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে দক্ষিণি সুপারস্টার, নৃত্যশিল্পী প্রভু দেবাকে। এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে তাঁকে দেখা গেলেও কখনো পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেননি এ আর রাহমান। তাঁর এই নতুন প্রচেষ্টা ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
অভিনেতা হিসেবে এ আর রাহমানের আত্মপ্রকাশ ঘটবে তামিল সিনেমা ‘মুনওয়াক’-এর কল্যাণে। আদ্যোপান্ত কমেডি ঘরানার সিনেমা হতে চলেছে এটি। পরিচালনা করবেন মনোজ নির্মলা শ্রীধরন। প্রযোজনায় বিহাইন্ড উডস প্রোডাকশন। সিনেমার অনেকটা অংশজুড়ে থাকবে নাচ। কিন্তু এতে রাহমানের চরিত্রটি কেমন?
জানা গেছে, মুনওয়াক সিনেমায় একজন রাগী পরিচালকের ভূমিকায় অভিনয় করবেন এ আর রাহমান। এতে তাঁর নাম যদিও একই থাকবে, তবে বদলে যাবে পেশা। সংগীত পরিচালকের পরিবর্তে একজন চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সিনেমার মিউজিকও করছেন তিনি। শুধু তা-ই নয়, এই সিনেমার পাঁচটি গানই রাহমান নিজে গেয়েছেন, যা তাঁর ক্যারিয়ারে প্রথম। এর আগে কখনো কোনো সিনেমার সব গান তিনি একা গাননি।
মুনওয়াক সিনেমার নায়ক জনপ্রিয় তামিল অভিনেতা ও কোরিওগ্রাফার প্রভু দেবা। রাহমান ও প্রভু দেবা খুব ভালো বন্ধু। এই বন্ধুত্বের কারণেই রাহমান প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন। এরই মধ্যে তিনি সিনেমার বেশ কিছু অংশের দৃশ্যধারণ শেষ করেছেন। আরও কিছু অংশ বাকি। পরিচালক জানিয়েছেন, এ সিনেমায় এমন সব দৃশ্য রয়েছে, যা দর্শককে হতবাক করে দেবে। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে মুনওয়াক।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৫ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে