আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নিয়ে পৃথিবীর বিভিন্ন উৎসবে ঘুরছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরমধ্যে অস্ট্রেলিয়ার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস, ভারতের কেরালার চলচ্চিত্র উৎসবসহ অনেক জায়গা থেকে পুরস্কার-প্রশংসা পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান অভিনেত্রী হিসেবে বাঁধন সব উৎসবে যোগ দিয়েছেন। পেয়েছেন স্বীকৃতি।
এবার স্পেন থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘আসলে অনুভূতিটা ভীষণ আলাদা এ জন্য যে এখানে আমি একা একটা বাংলাদেশি মেয়ে এসেছি। এখানকার সংস্কৃতি ও ভাষা একদমই আলাদা। বুঝতেও অসুবিধা হচ্ছিল। উৎসবের পরিচালক আমাকে জানিয়েছেন, আমাদের সিনেমা দেখে ওরা মুগ্ধ। উৎসবে যখনই আমার কারও সঙ্গে দেখা হয়, জুরি মেম্বার ও দর্শক সবাই আমাকে রেহানা বলে ডাকেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন বাঁধন, ইনিই রেহানা, বাংলাদেশ থেকে এসেছেন।’
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।

দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
৮ ঘণ্টা আগে
গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
১০ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
১১ ঘণ্টা আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
১৩ ঘণ্টা আগে