চুক্তি ভঙ্গের অভিযোগ এনে এসএমসি এন্টারপ্রাইজের কাছে চার কোটি টাকা দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এসএমসি এন্টারপ্রাইজের এমডি আব্দুল হক ও জিএম খন্দকার শামীম রহমানকে এই নোটিশ পাঠানো হয়েছে। বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ শেষেও প্রচার করায় এসএমসি ওরস্যালাইন কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) নোটিশ পাঠানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন। তিনি বলেন, ৫ সেপ্টেম্বর রেজিস্ট্রি ডাক এবং ই-মেইলে এই নোটিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘গত বছরের ডিসেম্বর পর্যন্ত এসএমসির সঙ্গে নায়ক শাকিব খানের বিজ্ঞাপন চুক্তি ছিল। এরপর চুক্তি নবায়ন না করেই বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে প্রতিষ্ঠানটিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে নোটিশ অনুযায়ী পদক্ষেপ নিতে বলেছি। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
নোটিশে বলা হয়েছে, এসএমসি এন্টারপ্রাইজের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের এক বছরের চুক্তি হয়। ২০২২ সালের ৩০ জুন সেই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর চুক্তির মেয়াদ না বাড়িয়ে কিংবা বাতিল না করে শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। চুক্তি বাতিল না করায় অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা সম্ভব হচ্ছে না। যে কারণে শাকিব খানের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। শাকিব খানের অনুমতি ছাড়া ছয় মাস এই বিজ্ঞাপনটি প্রচার করায় চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।
উল্লেখ্য, চলতি বছর শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের বিজ্ঞাপনগুলো অবিচ্ছিন্নভাবে ও ক্রমাগতভাবে প্রদর্শন করা হয়েছে। এরপরই আইনি চিঠিটি দেওয়া হলো।

ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী—দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’। পরিচালনা ও প্রযোজনা করছেন শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে চলচ্চিত্রটির শুটিং।
৮ ঘণ্টা আগে
চার বছর আগে মুক্তির আগে গান দিয়ে ঝড় তুলেছিল হাওয়া। হাশিম মাহমুদের লেখা সাদা সাদা কালা কালা গানটি ছড়িয়ে পরেছিল দেশজুড়ে। সেই উন্মাদনা দেখা গিয়েছিল মুক্তির পর। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেলস্ক্রিন সব জায়গায় ছিল দর্শকের লম্বা ভিড়। বিদেশেও রেকর্ড ব্যবসা করে সিনেমাটি।
১০ ঘণ্টা আগে
খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে। গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি।
১১ ঘণ্টা আগে