শেষ পর্যন্ত কি ভেঙেই যাচ্ছে চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরীফুল রাজের সংসার। দুদিন আগে পরীমণি রাজের উদ্দেশে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান পরীমণি। তবে রাজ জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
রাজধানীর উত্তর বাড্ডা এলাকার বিবাহ ও বিচ্ছেদ নিবন্ধক কাজী আবু সাঈদের কার্যালয়ে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে আইনজীবী মো. শাহীনুজ্জামানকে সঙ্গে নিয়ে নোটিশ দিয়ে আসেন।
আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এখান থেকে তালাকের নোটিশ শরীফুল ইসলাম (শরীফুল রাজ) বরাবর পাঠানো হয়েছে। নোটিশে বিচ্ছেদের কারণ হিসেবে চারটি বিষয়কে সামনে এনেছেন পরীমণি।’
এগুলো হলো— মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। এসব কারণ দেখিয়ে বিবাহ বিচ্ছেদ আইনের ১৮ নং কলাম অনুযায়ী সম্পর্ক ছিন্ন করতে নোটিশ দিয়েছেন পরী মণি।
এদিকে পরীমণির আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘চিত্রনায়িকা পরীমণি তাঁর সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়েই সিদ্ধান্তটা নিয়েছেন। কাজীর মাধ্যমে সে ডিভোর্স লেটার পাঠিয়েছে। ‘রাজ-পরীর কাবিননামায় দেনমোহর ছিল ১০১ টাকা, যেটা উশুল দেখানো হয়েছে। এই বিচ্ছেদ লেটার পাঠানোর মাধ্যমে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে।’
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, কাজী অফিসে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ হয়। আর যদি কেউ বিচ্ছেদ চায়, তাহলে তাঁকে একই নিয়মে কাজীর মাধ্যমে বিচ্ছেদের প্রক্রিয়ার জন্য আবেদন করতে হয়। আর এই নোটিশের প্রক্রিয়া মেনেই ৩ মাস পর তালাক কার্যকর হয়। কোনো পক্ষ ৩ মাসের মধ্যে স্থানীয় কাউন্সিলর বা সিটি করপোরেশনে গিয়ে আপস করলে ডিভোর্স কার্যকর হবে না।
‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরীফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তাঁরা। এরপর গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। গত বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।
এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপড়েন বা বিচ্ছেদের আভাস মিললেও এবার বিচ্ছেদের আনুষ্ঠানিক উদ্যোগ নিলেন পরীমণি।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৭ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৮ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৮ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৯ ঘণ্টা আগে