
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
শাকিব খানের দেশে ফেরা উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দরে উপস্থিত হন সংবাদকর্মীরা। এ ছাড়া ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, তপু খান, সাইফ চন্দন ও অনন্য মামুন সেখানে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাকিব ‘প্রিয়তমা’র বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরেন। তিনি চান এই ধারা অব্যাহত রেখে আরও বিশ্বমানের সিনেমা দর্শকদের উপহার দিতে।
শাকিব খানের প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। অপু যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাঁদের।
বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছিলেন শাকিব খান। সেই প্রসঙ্গেও কথা বলেন শাকিব। শাকিব বলেন, ‘আব্রাম-শেহজাদ দুই সন্তানের জন্য আমার সব সময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’
দেশে দর্শকপ্রিয়তার পর গত ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সেখানেও হলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টেনেছে সিনেমাটি। প্রিয়তমার মুক্তি উপলক্ষে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে যান শাকিব। সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে ‘প্রিয়তমা’ উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হন।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে