প্রথমে বিদ্যা সিনহা সাহা মিম, এরপর মেহজাবিনকেও দেওয়া হয় প্রস্তাব। বলিউড ছবি ‘খুফিয়া’-তে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই বাংলাদেশি অভিনেত্রীরা। জাতীয় পুরস্কার পাওয়া বিশাল ভারদ্বাজের মতো পরিচালকের ছবি ফিরিয়ে দেওয়ার কারণও আছে বটে। ছবিতে বাংলাদেশ নিয়ে অসত্য তথ্য তুলে ধরা হচ্ছে। কি আছে এই ছবির গল্পে? মুখ খুলেননি মিম কিংবা মেহজাবিন।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা-এর প্রতিবেদনে উঠে এসেছে এর গল্প। জানা যায়, চলচ্চিত্রটি তৈরি হচ্ছে অমর ভূষণের বই থেকে। যার নাম- ‘এসকেপ টু নো হোয়ার’। এতে দেখা যাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার (র) ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব হঠাৎই অদৃশ্য হয়ে যান।
তবে চলচ্চিত্রটি যেহেতু গোপন নথির ওপর তৈরি হচ্ছে তাই অনেক কিছুই এখনও প্রকাশ্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা। তবে মিম ও মেহজাবীনের বরাতে যেহেতু দেশের নাম এসেছে তাই ধরে নেওয়া হচ্ছে এই যুগ্ন সচিব বাংলাদেশেরই কেউ। কিংবা তার সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ।
বিশাল ভারদ্বাজের ছেলে আসমানের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, নেটফ্লিক্স প্রযোজিত এ ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন বলিউড অভিনেত্রী টাবু। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আলি ফজল।
ছবিটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন পাঞ্জাবি নায়িকা ওয়ামিকা গাব্বি ও আশিষ বিদ্যার্থী।

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। আইটেম ড্যান্স ঘরানার গানটিতে রুনা লায়লার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।
১৯ মিনিট আগে
কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের পরিকল্পনা চলছে আনুশকার। এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। আনুশকার টিম থেকে জানানো হয়েছে, কারও...
৩ ঘণ্টা আগে
এবার রোজার ঈদে নতুন গানের তালিকা বেশ দীর্ঘ। আছে সংগীতশিল্পী ও সুরকার জাহিদ নিরবের গানও। তবে একা নন, এই ঈদে তাঁর বাবা-ভাইদের নিয়ে প্রথমবারের মতো গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। মঞ্জুর এলাহির লেখা ‘শুকরিয়া হাসনাহ’ শিরোনামের কাওয়ালি ঘরানার গানটি মুক্তি পাবে চাঁদরাতে।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। ঈদের বাছাই করা অনুষ্ঠান নিয়ে বিশেষ এই ঈদ আয়োজন।
৬ ঘণ্টা আগে