চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন রোজিনা। ২০২৩ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ওই বছরের ৩ মার্চ মুক্তি পায় রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। গতকাল রোববার রোজিনা জানালেন, তাঁর দ্বিতীয় সিনেমা পরিচালনার কাজ শুরু করেছেন। সিনেমার নাম ‘এখনই সময়’। গল্প লিখছেন ছটকু আহমেদ।
নিজের পরিচালিত নতুন সিনেমা নিয়ে রোজিনা বলেন, ‘এখনই সময় মূলত আমাদের জীবনের গল্প, এই সময়ের গল্প। গল্পে রয়েছে প্রেম, ভালোবাসা আর কিছু কঠিন বাস্তবতা। ছটকু ভাই আমাদের দেশের একজন গুণী পরিচালক ও কাহিনিকার। তাঁর ওপর আমার আস্থা আছে বলেই তাঁকে গল্প রচনার দায়িত্ব দিয়েছি। এখন সিনেমার বাজেট আর শুটিং নিয়ে পরিকল্পনা করছি। সব ঠিকঠাক হলে আশা করছি চলতি বছরেই আমার পরিচালিত দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করতে পারব।’
গল্প ও চিত্রনাট্য রচনা শেষেই সিনেমার অভিনয়শিল্পীদের তালিকা চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন রোজিনা। এ বিষয়ে তিনি বলেন, ‘সিনেমাতে কে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত করিনি। গল্প ও চিত্রনাট্য চূড়ান্ত হলেই পাত্র-পাত্রী ঠিক করা হবে। তখন আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হবে। তবে এটা নিশ্চিত করে বলতে পারি, আগের সিনেমার চেয়ে আমার এই সিনেমার গল্পটা বেশি সুন্দর।’
আজ রোজিনার জন্মদিন। রোজিনা বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরটা পরিবারের সঙ্গেই কাটে। রাত ১২টায় পরিবারের সবাইকে নিয়ে কেক কাটি। এ বছরও তা-ই হবে। দিনের বেশির ভাগ সময়টা বাসাতেই থাকব।’

উল্লেখ্য, রোজিনা অভিনীত প্রথম সিনেমা ‘তীরভাঙা ঢেউ’ মুক্তি পায় ১৯৭৫ সালে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া এফ কবীর চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পান রোজিনা। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন ওয়াসিমের বিপরীতে। ১৯৮০ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কসাই’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রোজিনা। এরপর ১৯৮৮ সালে মতিন রহমান পরিচালিত ‘জীবনধারা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এ বছর হুজ হু সম্মাননা পেলেন খ্যাতিমান অভিনেত্রী ববিতা। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে শিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
২ ঘণ্টা আগে
২০১৬ সালে মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। মধ্যপ্রাচ্যে নিহত এক বাঙালির লাশ দেশে আনা নিয়ে সৃষ্ট জটিলতা, সেই ছোট জটিলতার বিশাল রূপ ধারণ, ভুক্তভোগী পরিবারের দুর্দশা, অপরিমেয় আক্ষেপের এক সহজ-সরল চিত্রায়ণ অজ্ঞাতনামা।
২ ঘণ্টা আগে
দৃষ্টিহীন হয়েও বাউলসংগীত ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিবেদিত করেছিলেন পশ্চিমবঙ্গের কানাই দাস বাউল। তাঁর কণ্ঠে যেমন ছিল বেদনা ও মানবতার দর্শন, তেমনি ছিল আধ্যাত্মিক গভীরতা। একতারা হাতে গ্রাম থেকে গ্রাম, মেলা ও আখড়ায় ঘুরে তিনি গেয়েছেন মানবতার গান...
২ ঘণ্টা আগে
কম বাজেটে কীভাবে হিট সিনেমা বানাতে হয়, তা ভালোই জানেন মালয়ালম ইন্ডাস্ট্রির নির্মাতারা। বড় আয়োজন কিংবা বড় তারকার পেছনে অর্থ না ঢেলে তাঁরা বরং জোর দেন শক্তিশালী গল্প, চিত্রনাট্য এবং বাস্তবসম্মত অভিনয় ও চিত্রায়ণে।
২ ঘণ্টা আগে