
কম বাজেটে কীভাবে হিট সিনেমা বানাতে হয়, তা ভালোই জানেন মালয়ালম ইন্ডাস্ট্রির নির্মাতারা। বড় আয়োজন কিংবা বড় তারকার পেছনে অর্থ না ঢেলে তাঁরা বরং জোর দেন শক্তিশালী গল্প, চিত্রনাট্য এবং বাস্তবসম্মত অভিনয় ও চিত্রায়ণে। ‘রোমাঞ্চম’, ‘প্রেমালু’, ‘মানজুম্মেল বয়েজ’, ‘মালিকাপ্পুরাম’সহ অসংখ্য সিনেমার উদাহরণ পাওয়া যাবে মালয়ালম ইন্ডাস্ট্রিতে, যেগুলো তৈরি হয়েছে ৩ থেকে ৫ কোটি রুপির মধ্যে। অথচ পেরিয়েছে শতকোটির মাইলফলক। তবে ‘ভাযা ২: বায়োপিক অব আ বিলিয়ন ব্রাদার্স’ যা করে দেখাল, তা এককথায় অবিশ্বাস্য।
কেরালার বক্স অফিসে সবচেয়ে কম সময়ে ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েছে এই সিনেমা। নবাগত নির্মাতা সাভিন এস পরিচালিত ভাযা ২ মুক্তি পায় ২ এপ্রিল। সিনেমাটি মাত্র ১৫ দিনে কেরালার বক্স অফিসে আয় করেছে ১০০ কোটির বেশি। আর বিশ্বজুড়ে পেরিয়ে গেছে ২০০ কোটির ঘর।
চিত্রনাট্যকার ভিপিন দাস জানিয়েছেন, ভাযা ২ এখন সবচেয়ে কম সময়ে শতকোটির ক্লাবে প্রবেশ করা মালয়ালম সিনেমা। এর আগে ‘থুডারুম’ ১৯ দিনে ও ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান’ শতকোটি আয় করেছিল ২৪ দিনের মাথায়। সেই সব রেকর্ডকে পেছনে ফেলে দিয়ে নতুন শীর্ষস্থান দখল করেছে ভাযা ২।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ভাযা: বায়োপিক অব আ বিলিয়ন বয়েজ’ সিনেমার সিকুয়েল ভাযা ২। প্রথম পর্বটি পরিচালনা করেন আনন্দ মেনন, দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে বসেন সাভিন এস। অবাক করার মতো বিষয় হলো, এ সিনেমায় কোনো বড় মাপের সুপারস্টার নেই। একদল তরুণ প্রতিভা আর তাঁদের তুখোড় অভিনয় দিয়েই বাজিমাত করেছে সিনেমাটি। ভাযা ২ দিয়ে মালয়ালম ইন্ডাস্ট্রি আবারও প্রমাণ করেছে, বড় তারকা নয়, বরং শক্তিশালী গল্পই বক্স অফিসের আসল রাজা।
ভাযা ২ সিনেমার কেন্দ্রে রয়েছে হাশির, অ্যালান, অজিন ও বিনায়ক নামের চার বন্ধু। পড়াশোনায় তারা খুব একটা ভালো নয়। সমাজের চোখে তারা অকর্মণ্য। পুরো সিনেমার প্রাণ এই চার বন্ধুর অটুট বন্ধুত্ব। শত বাধা, অপমান আর ব্যর্থতার মাঝেও তারা যেভাবে একে অপরের পাশে থাকে, তা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বড়দের অবহেলা বা অতিরিক্ত শাসন কীভাবে কিশোরদের বিপথে নিয়ে যেতে পারে, তা-ও দেখানো হয়েছে গল্পে। কমেডির আড়ালে তুলে আনা হয়েছে তরুণদের জীবনের রূঢ় সত্য। সে কারণেই কোনো বড় তারকা ছাড়াই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে সিনেমাটি।
ভাযা ২-এর এই অভাবনীয় সাফল্যের পর ‘ভাযা ৩’ সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা। তৃতীয় পর্বের গল্পে নারীদের সংকট উঠে আসবে বলে জানা গেছে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে