মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে চলছে নতুন বিতর্ক। টালিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও প্রযোজক রানা সরকার পরস্পরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করছেন। তাঁদের এই দ্বন্দ্বে জড়িয়েছে শাকিব খানের নামও। রানা সরকার অভিযোগ করেছেন, ‘জয়জিতের পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন’।
বিতর্কের সূত্রপাত জয়জিতের পোস্টের সূত্র ধরে। মঙ্গলবার সকালে ফেসবুকে এই টালিউড অভিনেতা লেখেন, ‘এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা, পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। নির্লজ্জের মতন সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দান করে আর সবার সাথে ছবি দেয়। আজব জীব।’
কয়েকদিন আগে সাপ্লায়ার্স গিল্ডের সঙ্গে সমস্যার কারণে ‘বেহায়া’সহ কয়েকটি সিনেমার শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক রানা সরকার। এরপরই জয়জিতের এই ফেসবুক পোস্ট। তাই রানার ধারণা, তাঁকে উদ্দেশ করেই ফেসবুকে কথাগুলো লিখেছেন জয়জিৎ। তাই চুপ থাকেননি তিনি। জয়জিতের পোস্টের তলায় কমেন্টে জানতে চান, তাঁকে নিয়েই পোস্টটি তিনি দিয়েছেন কিনা! তবে জয়জিৎ নাকি তাঁকে ব্লক করে দিয়েছেন, অভিযোগ রানার।
কিছুক্ষণ পর ফেসবুকে পাল্টা পোস্ট দেন রানা সরকার। লেখেন, ‘আর পারলো না মিথ্যেগুলো সামলাতে। আমাকে ব্লক করে দিলো জয়জিৎ ব্যানার্জি। আমি চ্যালেঞ্জ করলাম, পালিয়ে গেল। ওনার পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন, কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন। এইসব মিথ্যেবাদী অভিনেতা নিয়ে আমাদের জগৎ, কী করে বাংলা সিনেমার ভালো হবে?’
তবে তাঁদের আলাপে শাকিব খানের প্রসঙ্গ আসায় চোখ কপালে উঠেছে অনেকের। শাকিবের সঙ্গে পরিচয় আছে? কখনো কোনো আর্থিক লেনদেন হয়েছিল তাঁর সঙ্গে? এমন প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমকে জয়জিৎ বলেছেন, ‘বাংলাদেশের অনেক শিল্পীর সঙ্গেই পরিচয় আছে। শাকিবকেও চিনি। খুব শিগগিরই তাঁর বক্তব্য জানবেন আপনারা। সত্যিটা সবার সামনে আসবে। ইতিমধ্যেই তাঁর সহকারীর সঙ্গে যোগাযোগ করেছি। শাকিবের সঙ্গেও কথা হবে।’
বিষয়টি নিয়ে শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো। ধারণা করা হচ্ছে, সত্যিই যদি শাকিবের সঙ্গে জয়জিতের কোনো লেনদেন থাকে, আর সেটি নিয়ে যদি শাকিব মুখ খোলেন; তাহলেই হতে পারে জয়জিৎ ও রানার এই দ্বন্দ্বের সমাধান।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৪ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৪ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৮ ঘণ্টা আগে