১১ নভেম্বর বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টুইটে দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিজেপি ত্যাগ করেছিলেন তিনি। তখনই রাজনৈতিক মহল মনে করেছিল তৃণমূলে যোগ দিচ্ছেন শ্রাবন্তী। সেই গুঞ্জনের ইতি টানলেন, ফের যোগ দিয়েছেন তৃণমূলে।
সোমবার তৃণমূলের একটি কর্মিসভায় দলের পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি। সেখানেই শেষ নয়, মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি। তৃণমূলের ওই দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের পাঁচ বিধায়ক- শওকত মোল্লা, পরেশরাম দাস, সুব্রত মণ্ডল। শ্রাবন্তী মঞ্চে উঠে বলেন, ‘আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলারই মেয়ে আমি। মমতাদিকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই।’
এই বছর ভারতের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা দিয়েছিলেন শ্রাবন্তী। আট মাস পর বিজেপির সঙ্গ ত্যাগ করেন এই টলিউড অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই টুইট করে জানান এ খবর। দল ছাড়ার কারণ হিসেবে তাঁর যুক্তি, বাংলার জন্য কাজ করার কোনো ইচ্ছা বা আন্তরিকতা নেই বিজেপির মধ্যে।
বিধানসভা নির্বাচনের আগে একঝাঁক তারকা অভিনেতা যোগ দেন বিজেপিতে। কিন্তু নির্বাচনের ফল বের হতেই এক একে মোহভঙ্গ হতে থাকে। প্রথমে রাজনীতি ছাড়ার ঘোষণা করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তারপরেই বিজেপি ছাড়েন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। গুঞ্জন রয়েছে শিগগিরই বিজেপি ছাড়ছেন আরও কয়েকজন তারকা।

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১৭ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১৭ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১৭ ঘণ্টা আগে