গত দুই দিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি ও বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পরীমণির এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে উদ্দেশ্য করে পরীমণি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
মিমের সঙ্গে স্বামী শরিফুল ইসলাম রাজের কথোপকথনের দিকে ইঙ্গিত করে পরীমণি লেখেন, ‘রাজ, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’
তবে এ বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। পরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। ফেসবুকে দেওয়া পরীমণির ‘মনগড়া, মিথ্যা, বানোয়াট’ স্ট্যাটাস নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মিম।
এবার মিমের ফেসবুক স্ট্যাটাসের উত্তর দিয়েছেন পরীমণি। শুক্রবার গভীর রাতে ফেসবুকে পরী লেখেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ—সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই। এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
পরীমণি আরও লেখেন, ‘এই যে মিম, তুমি বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু মিম তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে মিম জুটি হয়ে কাজ করুক। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা-ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’
বিনোদনের খবর আরও পড়ুন:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে