আজ বৃহস্পতিবার ঢালিউডের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহরে তাকে এবং শরিফুল রাজকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। স্ট্যাটাসে নির্মাতা রায়হান রাফীকেও ছাড় দেননি তিনি।
বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে উদ্দেশ্য পরীমণি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
স্বামী শরিফুল ইসলাম রাজকে উদ্দেশ্য করে লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’ সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাসটি শেষ করেন এ তারকা। তবে কী কারণে পরীমণি মাঝরাতে হঠাৎ এমন বাজ ফেললেন সে বিষয়ে কিছুই লেখেননি।
তবে এবারই প্রথম নয় এর আগেও সোশ্যাল মিডিয়ায় পরীমণি নাম উল্লেখ না করে বিদ্যা সিনহা মিমকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তবে এবার নাম ধরে স্ট্যাটাস দিলেন। মুহূর্তেই পরীমণির স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি সুখে আছেন পরীমণি? কেউ কেউ আবার বিদ্যা সিনহা মিমকে দোষারোপ করছেন।
এই বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। আজ বৃহস্পতিবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় জবাব দিয়েছেন। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া মনগড়া, মিথ্যা, বানোয়াট স্ট্যাটাস নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মিম লেখেন, ‘আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন—এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’
আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মিম বলেন, ‘আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সব সময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হব।’
‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সফলতায় বিভ্রান্ত হয়েই পরীমণি এমনটা করছে বলেও ইঙ্গিত দেন মিম।
পরীমণি সম্পর্কিত আরও পড়ুন:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে