আগামী ৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’। বলা হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা এটি। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
মঙ্গলবার এফডিসিতে হয়ে গেল সিনেমার টাইটেল গানের দৃশ্যধারণের কাজ। এতে অংশ নিয়েছেন সিয়াম, মিমসহ সিনেমার বেশির ভাগ অভিনয়শিল্পী। গানটি সিনেমায় নয়, ব্যবহার করা হবে প্রচারে। তবে গানটি কে গেয়েছেন তা জানা যায়নি।
প্রমোশনাল গানটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘সোম ও মঙ্গলবার এফডিসিতে অন্তর্জালের টাইটেল গানের শুটিং করেছি। প্রথম দিন রিহার্সাল ও শেষ দিন ছিল শুটিং। অন্তর্জাল মূলত নতুন প্রজন্মের সিনেমা। ভবিষ্যতে যদি বাংলাদেশে কোনো সাইবার যুদ্ধ হয়, তখন কিন্তু মূল যোদ্ধা হবে নতুনেরা। আমাদের সিনেমাটি তাদের উৎসাহিত করার জন্যই। সেই দর্শকদের লক্ষ রেখেই হিপহপ ঘরানায় তৈরি হয়েছে গানটি।’
অসুস্থ শরীরে গানের শুটিং করেছেন বলে জানালেন সিয়াম। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে, চিকিৎসক জানান, ব্ল্যাড ইনফেকশন হয়েছে তাঁর। সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয় তাঁকে। কিন্তু গানের শুটিং পড়ায় অসুস্থ শরীরেই অংশ নিয়েছেন তিনি। এ বিষয়ে সিয়াম বলেন, ‘আমি কখনোই চাই না আমার জন্য শুটিং আটকে থাকুক। পুরো টিম মিলে এত বছর চেষ্টার পর সিনেমাটি তৈরি হয়েছে। দর্শকদের দেখানোর সময় চলে এসেছে। প্রমোশনাল এই গানটি দর্শকের জন্য বাড়তি উপহার। কোনোভাবে চাচ্ছিলাম না দর্শকদের এ উপহার থেকে বঞ্চিত করতে।’
শিগগিরই গানটির প্রচার শুরু হবে বলে জানালেন সিয়াম। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত অন্তর্জাল প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে