সিয়ামের সঙ্গে প্রাথমিক আলোচনা, খোঁজা হচ্ছে নায়িকা

বিজ্ঞাপনচিত্রের পরিচিত মুখ আদনান আল রাজীবকে নাটক নির্মাণেও পাওয়া গেছে। বানিয়েছেন ওটিটি কনটেন্ট। তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে কান চলচ্চিত্র উৎসবে। আদনান এবার হাজির হচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর প্রথম সিনেমা।
আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীর নাম ঘোষণা না করলেও গতকাল খবর ছড়িয়ে পড়ে আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় আদনান আল রাজীবের সঙ্গে। তিনি জানান, সিয়ামের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো পাকা কথা হয়নি।
আদনান আল রাজীব বলেন, ‘আমরা কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। এর মধ্যে সিয়াম আহমেদও আছেন। প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথা হয়েছে। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।’
আদনানের প্রথম সিনেমা নির্মিত হবে প্রেমের গল্পে। ক্যারিয়ারের শুরুর সময়ে যখন তিনি ভালোবাসার গল্পে নির্মাণ করেছিলেন নাটক ‘কাছে আসার গল্প’, তখন থেকেই সিনেমার জন্য একটি ভিন্নধর্মী প্রেমের গল্পের খোঁজ করছিলেন। নির্মাতার ভাষ্য, ‘অনেক বছর ধরে নিজের মতো করে একটি প্রেমের গল্প খুঁজেছি। গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে।’
সিনেমার আপডেট জানিয়ে আদনান বলেন, ‘এখন সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। একাধিক ড্রাফট তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় কারেকশন করছি। এ ছাড়া শিল্পী বাছাইয়ের কাজ চলছে।’
সবশেষ ‘জংলি’ ও ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম হাজির হয়েছিলেন অ্যাকশন নিয়ে। আদনানের প্রথম সিনেমায় চূড়ান্ত হলে আবার তাঁকে দেখা যাবে রোমান্টিক সিনেমার নায়ক হিসেবে।
প্রেমের গল্পের এই সিনেমায় নায়িকা কে হচ্ছেন জানতে চাইলে আদনান আল রাজীব বলেন, ‘নায়িকা খোঁজা হচ্ছে। চূড়ান্ত হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করব।’
আদনান জানান, এ বছরের শেষ দিকে শুরু হবে সিনেমার শুটিং। তবে নাম এখনো চূড়ান্ত হয়নি। নিজের তৈরি ‘আলী’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি কান উৎসব জয়ের পাশাপাশি নানা দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি আগামী বছর সরাসরি দেশের হলে মুক্তি দিতে চান আদনান।

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।
১৫ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
১৬ ঘণ্টা আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
১৬ ঘণ্টা আগে