
রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো এবার কোরবানির ঈদে দেখা যাবে ঘরে বসে। ২১ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘দম’, ২৪ মে হইচইয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মুক্তির ঘোষণা এসেছে কয়েক দিন আগেই। এবার জানা গেল সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’-এর ওটিটি মুক্তির খবর। কোরবানির ঈদ উপলক্ষে দুই ওটিটি প্ল্যাটফর্ম—উৎসব ও আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি।
রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি মূলত পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। গল্পের কেন্দ্রে রয়েছে সিয়াম অভিনীত চরিত্র, যে একই সঙ্গে মানবিক, ভয়াবহ এবং সহিংস। আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ে সুস্মিতার প্রেমে পড়ে সে। তবে একটি বিশেষ ঘটনার কারণে আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে।
রাক্ষসে সিয়াম অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। নায়ক ও খলনায়ক দুই চরিত্রে হাজির হয়েছেন তিনি। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। আরও আছেন আলী রাজ, নাজনীন হাসান চুমকী, সোহেল মণ্ডল প্রমুখ।
রাক্ষসের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে রোজার ঈদের আরেক সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। ২১ মে থেকে এই দু্ই সিনেমা দিয়ে যাত্রা শুরু করছে উৎসব। বিষয়টি নিশ্চিত করেছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি।
শাকিব খান অভিনীত প্রিন্স পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে আরও আছেন তাসনিয়া ফারিণ, অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত মানে সিনেমাটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল—আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে এমন খবর। তবে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে মা হওয়ার খবর নিশ্চিত করলেন বুবলী। জানালেন, কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে
আজ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে নির্মাতা ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ‘হুমায়ূন আহমেদ স্মরণ’ শিরোনামের এই আয়োজনে থাকবে হুমায়ূন আহমেদের গান ও সিনেমার প্রদর্শনী।
১ দিন আগে
সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রের অন্যতম আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে বিদেশি মার্কেট। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশের প্রবাসীরা অপেক্ষায় থাকেন বাংলাদেশের সিনেমা দেখার জন্য। তাই আলোচনার রেশ থাকতেই বিদেশে সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা।
১ দিন আগে
পপগুরু আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর স্মরণে চ্যানেল আইয়ে থাকছে বিশেষ আয়োজন। আজ সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ নামের অনুষ্ঠান। অংশ নেবেন আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড উচ্চারণ-এর বর্তমান সদস্যরা।
১ দিন আগে