গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান। কিন্তু নির্বাচনের এক সপ্তাহ না পেরুতেই উল্টে গেল ফল। শনিবার সন্ধ্যায় আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করার পর শপথ নিতে যাচ্ছেন নতুন কমিটির সদস্যরা।
রোববার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন ইলিয়াস কাঞ্চন-নিপুণসহ নব নির্বাচিত সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘রোববার বিকেল ৫টায় শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।’ শপথগ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জাহিদ হোসেন।
এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আপিল বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহনূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান শপথ নেবেন।
এ ছাড়াও শপথ নেবেন কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য-অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।
আরও পড়ুন:

কান উৎসবে কোন সিনেমা দর্শকদের কতটা সমাদর পাচ্ছে, তার প্রাথমিক মানদণ্ড স্ট্যান্ডিং ওভেশন। সিনেমা শেষ হওয়ার পর দর্শকেরা দাঁড়িয়ে হাততালি দিয়ে নির্মাতা ও কলাকুশলীদের সাধুবাদ ও সম্মান জানান। কানে কেবল হাততালি দেওয়াটাই বড় কথা নয়, কত মিনিট ধরে এই স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হচ্ছে—সেটিও গুরুত্বপূর্ণ।
২০ মিনিট আগে
ইরান সরকারের কঠোর নিষেধাজ্ঞা ও সেন্সরশিপের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি আবারও আইনি জটিলতার মুখোমুখি। তেহরানের একটি বিপ্লবী আদালত তাঁর বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিও উপভোগ করেন আফরান নিশো। বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনায় দেখা গেছে তাঁকে। এবার আনন্দমেলার সঞ্চালনার দায়িত্বও তুলে নিলেন কাঁধে। কোরবানির ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’।
১ দিন আগে
ঈদে আসছে নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টের প্রথম পর্বে অতিথি হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত রোববার রাতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পডকাস্টের উদ্বোধন ঘোষণা করে ছুটি কক্সবাজার নামের প্রতিষ্ঠান।
১ দিন আগে