শেখ হাসিনা সরকার পতনের পর প্রকাশ্যে আসে ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট। তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং অভিনেতা ফেরদৌসের নেতৃত্বে যাতে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন। ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তাঁদের। তাঁরা মত দেন, যেভাবেই হোক, আন্দোলন থামাতে হবে। এ নিয়ে শিল্পীদের কার্যক্রম কী হবে তার দিকনির্দেশনা দেওয়া হতো সেখানে। শুধু তা-ই নয়, শিক্ষার্থীদের হয়ে যাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন, সেই স্ক্রিনশট গ্রুপে শেয়ার করতে দেখা গেছে তাঁদের। যা নিয়ে শোবিজ থেকে শুরু করে নেটদুনিয়ায় হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই আবার এই গ্রুপে থাকা শিল্পীদের বয়কট করার আহ্বানও জানিয়েছেন।
আলো আসবেই হোয়াটসআপ গ্রুপ নিয়ে কয়েকজন শিল্পী নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। কয়েকজন ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। অনেকে এখনো নিশ্চুপ। এই তালিকায় আছেন অভিনেত্রী সোহানা সাবা। এবার সোহানা সাবা জানালেন তিনি বিশ্বাস করতে চান আলো আসবেই।
বৃহস্পতিবার সকালে ফেসবুকে কবিতার ভাষায় সোহানা সাবা লেখেন, ‘ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ। সমুদয় পাল্টানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’
অভিনেত্রীর পোস্ট ঘিরে নেটিজেনদের বেশির ভাগই হাসির প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফেসবুকে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন সোহানা সাবা। তবে অভিনেত্রীর পোস্ট শেয়ার করে অনেকেই সমালোচনা করছেন।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১১ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে