কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমাগুলো। অবশেষে এক মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আগামী দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ১১ জুলাই মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’ এবং ১৮ জুলাই আসছে বিপ্লব হায়দারের ‘আলী’।

সেন্সর জটিলতা পেরিয়ে অন্যদিন
নির্মাতা কামার আহমাদ সাইমনের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা ‘অন্যদিন’। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এত দিন বাংলাদেশের দর্শকদের সামনে আসতে পারছিল না অন্যদিন। ২০২৩ সালের মে মাসে তৎকালীন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। দুই বছর আটকে থাকার পর অবশেষে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
অন্যদিন সিনেমার গল্পে দেখা যাবে ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে রকেট নামের স্টিমার। এ স্টিমারে রয়েছে নানা বয়সের নানা শ্রেণির যাত্রী। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। সিনেমাটি প্রযোজনা করেছেন সারা আফরীন।

বাক্প্রতিবন্ধী ও তার বোনের গল্পে আলী
কোরবানির ঈদে আলী সিনেমার মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা বিপ্লব হায়দার। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। চলতি মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৮ জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে আলী।
অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে আলী। আলী একজন বাক্প্রতিবন্ধী। অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন ভাইবোনের ভালোবাসা। নামভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। অভিনেতা বলেন, ‘দুই ভাইবোনের ইমোশনই আলী সিনেমার প্রাণ। আমি বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছি। পুরো সিনেমায় আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। শুটিং শুরুর চার মাস আগে থেকে সব কাজ বন্ধ করে দিয়েছিলাম। সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি, যারা অটিজম নিয়ে কাজ করে, তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছি, শিখেছি। পর্দায় আলী হয়ে উঠতে কোনো ছাড় দিইনি। চেষ্টা করেছি, দর্শক আমাকে সব সময় যেভাবে দেখেছেন, সেই লুকটা থেকে বের হয়ে আসতে। দর্শক হলে গেলে তৃপ্তি নিয়ে ফিরবেন—এটা আমার বিশ্বাস।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিও উপভোগ করেন আফরান নিশো। বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনায় দেখা গেছে তাঁকে। এবার আনন্দমেলার সঞ্চালনার দায়িত্বও তুলে নিলেন কাঁধে। কোরবানির ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’।
১৪ ঘণ্টা আগে
ঈদে আসছে নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টের প্রথম পর্বে অতিথি হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত রোববার রাতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পডকাস্টের উদ্বোধন ঘোষণা করে ছুটি কক্সবাজার নামের প্রতিষ্ঠান।
১৪ ঘণ্টা আগে
জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনের এই উৎসবের প্রথম ছয় দিন পার হলো রোববার। মাঝপথে এসে কানের অফিশিয়াল রিপোর্ট বলছে, ২০২৬ সালের এই ৭৯তম আসরটি দর্শক সমাগম, টিকিট বিক্রি এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে গত বছরের সব রেকর্ড ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
১৫ ঘণ্টা আগে
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর এক অন্ধভক্তের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘লাভ ৯৬’ নামের সিনেমা। নব্বইয়ের দশকের আবেগ আর প্রেমের গল্পের পাশাপাশি সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে সিনেমায়।
১৫ ঘণ্টা আগে