আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
সজল ও ভাবনা দুজনে দীর্ঘদিন ধরে কাজ করছেন শোবিজ ইন্ডাস্ট্রিতে। একাধিক টিভি নাটক ও টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। তবে সিনেমায় কখনো একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। অবশেষে যাযাবর সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন সজল ও ভাবনা।
যাযাবর সিনেমা নিয়ে নির্মাতা তানবীর হাসান বলেন, ‘সারভাইভাল থ্রিলার অ্যাকশন সিনেমা যাযাবর। রোমাঞ্চ ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা দেখতে পারবেন দর্শক। গল্পের প্রায় প্রতিটি দৃশ্যে সাসপেন্স থাকবে। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে চূড়ান্ত করা হয়েছে অভিনয়ের জন্য। তাঁরা গল্পটি খুব পছন্দ করেছেন। আমার বিশ্বাস, যাঁরা হলে সিনেমাটি দেখতে যাবেন, তাঁরা পুরো গল্প শেষ না করে উঠতে পারবেন না।’
তানবীর হাসান আরও বলেন, ‘এখন চলছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। এ মাসের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা করেছি। ইতিমধ্যে শিল্পীদের সঙ্গে শিডিউল নিয়ে কথা হচ্ছে। একটানা ৮০-৯০ ভাগ শুটিং করার পরিকল্পনা আছে। এরপর একটা বিরতি দিয়ে আবার শুরু হবে শেষ ভাগের শুটিং।’
সজল বলেন, ‘সিনেমার গল্প ভালো লেগেছে। ঠিকমতো করা গেলে দর্শকদেরও ভালো লাগবে। ভাবনা গুণী অভিনেত্রী। প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছি। আশা করছি, দারুণ কিছু হবে।’
ভাবনা বলেন, ‘সজল ভাই অভিজ্ঞ অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করা আমার জন্য আনন্দের। সিনেমার গল্পটি দারুণ। সবাই মিলে ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।’
পরিচালনার পাশাপাশি যাযাবর সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানবীর হাসান। সজল-ভাবনা ছাড়াও এতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা, ইকবাল প্রমুখ। সিনেমাটি তৈরি হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনে মিডিয়ার ব্যানারে।

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
১১ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে