কান চলচ্চিত্র উৎসব

দুই দশকের বেশি সময় পর কান চলচ্চিত্র উৎসবে এলেন ইরানি নির্মাতা জাফর পানাহি। ২০০৩ সালে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল এই উৎসবে। ওই বছর কানের আ সার্তে রিগার্ড বিভাগে প্রদর্শিত হয়েছিল তাঁর ‘ক্রিমসন গোল্ড’। এবার তিনি নিয়ে এসেছেন নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’। ২০ মে কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ারে অভিনয়শিল্পীদের নিয়ে যোগ দেন জাফর পানাহি।
জাফর পানাহির প্রতিটি সিনেমায় উঠে এসেছে মানুষ ও মানবতার কথা। সিস্টেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি সিনেমার মাধ্যমে। তাই ইরান সরকার বারবার খড়্গহস্ত হয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। ২০১০ সালে জাফর পানাহির চলচ্চিত্র নির্মাণের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা দেন দেশটির আদালত। ২০২২ সালেও গ্রেপ্তার করা হয়েছিল পানাহিকে। সেবার প্রায় আট মাস ছিলেন কারাগারে।
তবে কোনো বাধাই তাঁকে নির্মাণ থেকে পিছু হটাতে পারেনি। সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও ঘরে বসে সিনেমা বানিয়েছেন। সর্বশেষ ২০১৮ সালে তাঁর ‘থ্রি ফেসেস’ সিনেমাটি যখন কানে সেরা চিত্রনাট্যের জন্য পাম দ্য’র পুরস্কার পায়, তখন গৃহবন্দী থাকায় উৎসবে যোগ দিতে পারেননি। সব নিষেধাজ্ঞা ও মামলার জটিলতা পেরিয়ে জাফর পানাহি ২২ বছর পর নতুন সিনেমা নিয়ে কান উৎসবে ফিরেছেন এ বছর। ২০ মে তাঁর ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমাটির প্রিমিয়ার দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেছেন পানাহি। সিনেমা শেষ হওয়ার পর প্রায় আট মিনিট ধরে দর্শকদের করতালি পায়।
প্রদর্শনী শেষে জাফর পানাহি স্মরণ করেন সেসব নির্মাতা ও অভিনয়শিল্পীকে, যাঁরা এখনো ইরানের কারাগারে বন্দী। তিনি বলেন, ‘আজ আমি এখানে এসে সেই একই রকম আবেগ অনুভব করছি। কিন্তু আমি কীভাবে আনন্দিত হব? কীভাবে মুক্তির স্বাদ নেব? যখন আমার অনেক সহকর্মী, নির্মাতা, শিল্পী এখনো ইরানের কারাগারে বন্দী!’ গতকালও কান উৎসবে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমার প্রদর্শনী ছিল। প্রদর্শনীর আগে ফটোকলে অংশ নেন জাফর পানাহি ও সিনেমার কলাকুশলীরা।

কান উৎসবে কোন সিনেমা দর্শকদের কতটা সমাদর পাচ্ছে, তার প্রাথমিক মানদণ্ড স্ট্যান্ডিং ওভেশন। সিনেমা শেষ হওয়ার পর দর্শকেরা দাঁড়িয়ে হাততালি দিয়ে নির্মাতা ও কলাকুশলীদের সাধুবাদ ও সম্মান জানান। কানে কেবল হাততালি দেওয়াটাই বড় কথা নয়, কত মিনিট ধরে এই স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হচ্ছে—সেটিও গুরুত্বপূর্ণ।
৩ মিনিট আগে
ইরান সরকারের কঠোর নিষেধাজ্ঞা ও সেন্সরশিপের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি আবারও আইনি জটিলতার মুখোমুখি। তেহরানের একটি বিপ্লবী আদালত তাঁর বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।
৪৩ মিনিট আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিও উপভোগ করেন আফরান নিশো। বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনায় দেখা গেছে তাঁকে। এবার আনন্দমেলার সঞ্চালনার দায়িত্বও তুলে নিলেন কাঁধে। কোরবানির ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’।
১ দিন আগে
ঈদে আসছে নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টের প্রথম পর্বে অতিথি হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত রোববার রাতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পডকাস্টের উদ্বোধন ঘোষণা করে ছুটি কক্সবাজার নামের প্রতিষ্ঠান।
১ দিন আগে