
দুই বছর আগে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। গত কোরবানির ঈদে রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ চরিত্রে হাজির হয়েছিলেন নিশো। ইঙ্গিত দিয়েছিলেন, তৈরি হবে ‘সুড়ঙ্গ ২’। এর পর থেকেই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় নিশোর ভক্তরা।
তবে ভক্তদের কিছুটা হতাশ করলেন আফরান নিশো। জানালেন, শুটিংয়ে যেতে আরও কিছুটা দেরি হবে। কারণ, ইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ শিরোনামের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হাজির হয়েছিলেন নিশো। শিক্ষার্থীরা জানতে চেয়েছিলেন সুড়ঙ্গ ২ কবে আসবে? উত্তরে নিজের হাঁটুর সমস্যার কথা জানান অভিনেতা।
আফরান নিশো বলেন, ‘সুড়ঙ্গ ২ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা নি সার্জারি করাতে হবে।’ এরপর মজা করে নিশো বলেন, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।’
অনুষ্ঠানে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের কথাও জানান আফরান নিশো। বলেন, ‘আমি কখনোই ভাবিনি অভিনেতা হব। কিন্তু যখন অভিনয়ের বিষয়টা আমার মধ্যে আসে, তখন থেকে খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। আমি কোনো থিয়েটার থেকে আসিনি। আমার ব্যাকগ্রাউন্ড মঞ্চনাটক না। টিভি নাটক থেকেই শেখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়, টিভি নাটক, মঞ্চনাটক এগুলো আলাদা সেক্টর। ভিজ্যুয়াল কাজের ক্ষেত্রে লেন্সের ব্যবহার হয়। দূর থেকে সংলাপ বললেও সেটা দর্শক পর্যন্ত পৌঁছায়। কারণ সেটা ডাবিং করা হয়। এ ছাড়া ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটের ব্যবহারসহ জানার অনেক বিষয় থাকে। মঞ্চনাটকের ক্ষেত্রে বিভিন্ন প্রজেকশন নিয়ে কাজ করতে হয়। সেখানেও শেখার অনেক কিছু আছে।’
এরপর নিজের সিনেমা এবং ওয়েব সিরিজের জনপ্রিয় সংলাপ শোনান নিশো। দর্শকেরা হাসিতে ফেটে পড়ে। মুহুর্মুহু করতালিতে মুখর হয় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম। নিশো সম্প্রতি যুক্ত হয়েছেন রেদওয়ান রনির ‘দম’ সিনেমায়। এতে আরও আছেন চঞ্চল চৌধুরী। চলতি বছরের শেষ দিকে সিনেমার শুটিং শুরু হবে। আগামী রোজার ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দম।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৭ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৮ ঘণ্টা আগে