
উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন ছিল গতকাল ৬ এপ্রিল। এ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছিল সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। দুপুরে জেলা শহরের গোপালপুরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে অভিনেত্রীর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হয় অভিনেত্রীর। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সুচিত্রা সেনের নামে স্থানীয় এডওয়ার্ড কলেজের ছাত্রীনিবাসের পুনর্নামকরণের দাবি জানান আলোচকেরা।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. নরেশ মধুর সঞ্চালনায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলামসহ অনেকে।
২০২০ সালে পাবনার এডওয়ার্ড কলেজের নতুন ছাত্রী হোস্টেলের নামকরণ করা হয় সুচিত্রা সেন ছাত্রীনিবাস। ২০২৪ সালের অক্টোবর মাসে সে নাম পরিবর্তন করে রাখা হয় ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু বলেন, ‘সুচিত্রা সেন তো বিশেষ কোনো রাজনৈতিক দলের কেউ নন। তাঁর নাম বাদ দিয়ে ছাত্রীনিবাসের নতুন নামকরণ করাটা অযৌক্তিক। এতে পাবনার কৃতী সন্তানকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই পুনরায় সুচিত্রা সেনের নামে এডওয়ার্ড কলেজের ছাত্রীনিবাসের নামকরণের দাবি জানানো হয়েছে।’

২০২২ সালে ঢাকার মঞ্চে পারফর্ম করেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তাঁর জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকেরা। চার বছর পর আবার ঢাকায় আসছেন বিলিওনেরাখ্যাত এই সংগীতশিল্পী।
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন আর্ক ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী হাসান। ওই দিন গান পরিবেশনের সময় হাসানকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারা হয় দর্শকসারি থেকে। শিল্পীর প্রতি এমন অসম্মানজনক আচরণে সংগীতা
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
২০২৩ সালে সিরিজটির দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। আজ নিজের জন্মদিনের দিন মহানগর সিরিজের তৃতীয় সিজনের ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন।
২ দিন আগে