‘পদ্মাপুরাণ’-এর পর নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ববি হক। এ বছরের মার্চের মাঝামাঝি শেষ হয় ‘ময়ূরাক্ষী’র শুটিং। নির্মাতা পলাশ জানিয়েছেন, ঈদের পর আগামী আগস্ট মাসে সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।
রাশিদ পলাশ বলেন, ‘এরইমধ্যে ডাবিং শুরু হয়েছে। সম্পাদনার কাজ শেষ করে আমার মনে হয়েছে আরো দুই-তিন দিন শুটিং করা দরকার। আগামী সপ্তাহে বাকি অংশের শুটিং করব আমরা। কোরবানির ঈদের আগেই সেন্সরে জমা দেওয়ার ইচ্ছে আছে। সব ঠিক থাকলে আগস্ট মাসের কোনো এক শুক্রবার হলে আসবে ময়ূরাক্ষী।’
ববি এ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় এক চিত্রনায়িকার চরিত্রে। গত বছরের নভেম্বরে যখন ‘ময়ূরাক্ষী’র প্রথম পোস্টার প্রকাশ করা হয়, তখন ববির লুক ব্যাপক প্রশংসিত হয়েছিল। ববি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শিরিন শীলা প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।
প্রথমে জানা গিয়েছিল, ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ময়ূরাক্ষী’র গল্প। পরবর্তীতে নির্মাতা রাশিদ পলাশ জানান, এটি মূলত প্রেমের গল্পের সিনেমা। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।
‘ময়ূরাক্ষী’র মাধ্যমে তিন বছর পর সিনেমা হলে দেখা দেবেন চিত্রনায়িকা ববি। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ববি অভিনীত ‘নোলক’। এতে শাকিব খান ছিলেন তাঁর নায়ক।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে