
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
পশ্চিমবঙ্গের সংবাদ দ্য ওয়াল-এর উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন প্রায় ৫ হাজার নারী। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইন্দ্রাণী হালদার, ইমন চক্রবর্তী, পৌষালী বন্দ্যোপাধ্যায়, লাজবন্তী রায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, মৌবনী সরকার, মুমতাজ সরকার, রিচা শর্মার মতো তারকারাও। সবার একটাই বার্তা—স্বাধীনতা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্বাধীনতা সর্বক্ষণের। এই পদযাত্রায় টালিউড তারকাদের সঙ্গে এক কাতারেই ছিলেন জয়া। কখনো গানে গলা মেলাতে, কখনো পোস্টার কিংবা নেতাজি সুভাষ চন্দ্রের ছবি হাতে, আবার কখনো অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে।
এক দশকের বেশি সময় ধরে টালিউডে নিয়মিত কাজ করছেন জয়া আহসান। কাজের সুবাদে বছরের অনেকটা সময় কলকাতায় থাকতে হয় তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। সেই সিনেমার প্রমোশনে অনেক দিন ধরেই কলকাতায় আছেন জয়া।
পদযাত্রা থেকে দ্য ওয়ালকে জয়া আহসান বলেন, ‘অভিনব ও ইন্সপায়ারিং একটি আয়োজন। এমন একটি দিনে ভারতের স্বাধীনতা দিবসে এই আয়োজন সত্যি অনুপ্রেরণামূলক। আমি নিজে অনেক অনুপ্রাণিত হয়েছি। সবাই স্বতঃস্ফূর্ত যেভাবে এই আয়োজনের সাথি হয়েছে, তাতে বোঝা যায় আমরা যে লাইনটা (স্বাধীনতা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্বাধীনতা সর্বক্ষণের) বলছি সেটার সঙ্গে সবাই কতটুকু মার্চ করে গেছে।’
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ১৪ আগস্ট বাংলাদেশে ফেরার কথা ছিল জয়া আহসানের। কাটা হয়েছিল বিমানের টিকিটও। তবে শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের নিমন্ত্রণে জয়া অংশ নেন পদযাত্রায়। এই পদযাত্রায় অগ্নিমিত্রা পালও অংশ নিয়েছেন।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
৪ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
৪ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
৪ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
৪ ঘণ্টা আগে