Ajker Patrika

রাজ-মিমের ‘চলো নিরালায়’ গানে মুগ্ধ দর্শক

রাজ-মিমের ‘চলো নিরালায়’ গানে মুগ্ধ দর্শক

‘প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায়, চলো নিরালায়’—রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার প্রথম গান ‘চলো নিরালায়’ শুরু হচ্ছে এভাবেই। সোমবার গানটি প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। সাধারণ মানুষের পাশাপাশি সংগীতাঙ্গনের শিল্পীরাও এর ভূয়সী প্রশংসা করছেন।

‘পরাণ’ সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের দারুণ রসায়ন নিয়ে সাজানো হয়েছে ‘চলো নিরালায়’-এর ভিডিও। গানের সুবাদে এই জুটিকে বড় পর্দায় দেখার আগ্রহ বেড়ে গেছে দর্শকদের। বখাটে তরুণের ভূমিকায় রাজ এবং মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের সাজে মিমের প্রশংসা করছেন দর্শকরা। তাঁদের খুনসুটি, প্রাণচাঞ্চল্য, পাগলামিসহ সবই নজর কেড়েছে।

‘চলো নিরালায়’ গানটি নিয়ে রাজ ও মিম বেশ রোমাঞ্চিত। ফেসবুক লাইভে এসে নিজেদের এই অনুভূতির কথা জানিয়েছেন দুই জনই। একইসঙ্গে ভিডিওটি শেয়ার দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। এরপর মিম গানটি নিয়ে টিকটক করেছেন।

‘চলো নিরালায়’ গানে দুই শিল্পী অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা‘চলো নিরালায়’ গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। এবারই প্রথম একসঙ্গে মৌলিক গানে কণ্ঠ দিলেন তাঁরা। এটি অয়নের প্রথম প্লেব্যাক। তবে সিনেমায় এ নিয়ে আনিসার গাওয়া গানের সংখ্যা দাঁড়ালো সাত। দুই কণ্ঠশিল্পী ‘চলো নিরালায়’ নিয়ে উচ্ছ্বসিত।

‘চলো নিরালায়’ গানটির কথা লিখেছেন গীতিকবি জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে এটি শোনা যাচ্ছে। এছাড়া ফেসবুকেও শ্রোতারা উপভোগ করতে পারছেন গানটি।

‘পরাণ’ সিনেমার আরেক প্রধান অভিনয়শিল্পী ইয়াশ রোহান। ঈদুল আজহায় রাজধানী ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে কেন সোনা-রুপার দাম কমছে, আরও কত কমবে

‘ইরানের বিনাশ নিশ্চিত’, এরপর দেশের ভেতরেই প্রধান শত্রু খুঁজে পেয়েছেন ট্রাম্প

‘রাফার আব্বু তুমি আমারে মাফ করিয়া দিয়ো’

বিদ্যুৎ-জ্বালানি অবকাঠামোতে হামলা করলে যেভাবে প্রতিক্রিয়া জানাবে ইরান, তালিকা দিল আইআরজিসি

ইরান যুদ্ধ: কোন দেশগুলোর অর্থনীতি সর্বাধিক ক্ষতির মুখে, নাজুক অবস্থানে কারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত