নারী পাচারকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকলভাঙার গল্প নিয়ে তৈরি হয়েছে ফুয়াদ চৌধুরীর চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’। আসছে নভেম্বরের ১৭ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
নির্মাতা ফুয়াদ চৌধুরী জানিয়েছেন, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্নপূরণের গল্প।
এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত শারমিন সুলতানা সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।
আনোয়ার আজাদ ফিল্ম’স ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।
কানাডার টরন্টোর একটি মাল্টিপ্লেক্সে গত ১৫ অক্টোবর ‘মেঘনা কন্যা’র প্রদর্শনী হয়।

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। আজ বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
২৬ মিনিট আগে
রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
২ ঘণ্টা আগে
মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক তরুণী। রঞ্জিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
৯ ঘণ্টা আগে