বাংলা চলচ্চিত্রের ‘লিজেন্ডারি ট্রায়ো’ বলা হয় সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল সেনকে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক পায়। নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ শিরোনামের সিনেমাটিতে মৃণাল সেনের নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় করার কথা শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন পরিচালক ও অভিনেতা উভয়েই।
গতকাল ৩০ ডিসেম্বর মৃণাল সেনের মৃত্যুবার্ষিকীতে পরিচালক সৃজিত মুখার্জি ফেসবুকে জানান, মৃণাল সেনকে নিয়ে বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
এদিকে গত ২৭ ডিসেম্বর চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী মারা গেছেন। শোকগ্রস্ত অভিনেতা এখন বাবার মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার পালন করছেন। শোক সামলে ওঠার চেষ্টা করছেন। এর মধ্যে এই সুখবরটি সম্পর্কে আজ শনিবার জানতে চাইলে চঞ্চল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সৃজিত দা আমাকে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। আসলে এমন একজন কিংবদন্তির চরিত্রে অভিনয় করা যেকোনো অভিনেতার জন্যই স্বপ্নের।’
ওই চলচ্চিত্রে মৃণাল সেনের চরিত্রে তিনিই থাকছেন, এটি নিশ্চিত করে অভিনেতা বলেন, বাবার মৃত্যুর পর ধর্মীয় আচার পালন নিয়ে এখন ব্যস্ত আছেন। পরে বিস্তারিত জানাবেন।
‘পদাতিক’ চলচ্চিত্রে মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসবে বলে জানা যায়। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে। মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তীও অভিনয় করবেন এ চলচ্চিত্রে।
মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৃজিত—এই কথা আগেই শোনা গিয়েছিল। লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন তিনি। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন সৃজিত। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে চলচ্চিত্রর শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন পরিচালক।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে