চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে সিনেমায় অভিনয় না করার অভিযোগ তুলেছেন নির্মাতা জয় সরকার। ২০২০ সালে ‘আমার হৃদয়ের কথা’ সিনেমার জন্য চার লাখ টাকা সাইনিং মানি নিলেও শুটিংয়ের জন্য শিডিউল দেননি ববি, এমনটাই দাবি পরিচালকের।
পরিচালক জয় বলেন, ‘আমার হৃদয়ের কথা সিনেমার জন্য ববি ৪ লাখ টাকার সাইনিং মানি নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সিনেমাটি আর তিনি করেননি। এ কারণে প্রযোজকের ৩০ লাখ টাকার ক্ষতি হয়।’
নির্মাতা জানান, আমার হৃদয়ের কথা সিনেমাটি প্রযোজনার দায়িত্বে ছিল ফাতেমা কথাচিত্র। এফডিসিতে মহরত হলেও পরবর্তী সময়ে সিনেমাটি আর শুটিং ফ্লোরে গড়ায়নি।
সে সময় ববির বিরুদ্ধে মৌখিকভাবে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে অভিযোগ করেছিলেন নির্মাতা জয় সরকার। তবে কোনো কিছুতেই কাজ হয়নি।
নির্মাতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ববির সঙ্গে যোগাযোগ করলে কোনো সাড়া পাওয়া যায়নি। একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি। তবে একটি গণমাধ্যমে আজ ববি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা। আমার হৃদয়ে কথা নামের সিনেমা সম্পর্কে তিনি কিছু জানেন না।
এর আগে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমার নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ববি। তাঁর বিরুদ্ধে নির্মাতার গায়ে হাত তোলার অভিযোগও শোনা গিয়েছিল।

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
৫ ঘণ্টা আগে
মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
৬ ঘণ্টা আগে
নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
৭ ঘণ্টা আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১৮ ঘণ্টা আগে