গতকাল ১৫ ডিসেম্বর টালিউড অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। সিঁদুরে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি গয়নায় বাঙালি বধূর সাজে নজর কেড়েছেন দর্শনা। অন্যদিকে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি আর লাল শাল জড়িয়ে বর বেশে হাজির হয়েছিলেন সৌরভ। ইনস্টাগ্রামে সৌরভ-দর্শনা শেয়ার করেছেন বিয়ের বেশ কিছু মুহূর্ত। বিয়ের ছবিতে ভক্তদের ভালোবাসায় ভাসছেন তাঁরা।
সৌরভ-দর্শনার বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চমক। বিয়ের কার্ড থেকে গাছকৌটো, বর-কনের ছবি দিয়ে সুন্দর করে কাস্টমাইজড করা হয়েছিল।
সৌরভের পরনে ছিল সাদা ডিজাইনার পাঞ্জাবি, আর লাল উত্তরীয়, এক্কেবারেই ঐতিহ্যবাহী বাঙালি স্টাইলে ধরা দেন অভিনেতা সৌরভ দাস।
দর্শনা বণিককে দেখা গেছে চিরাচরিত বাঙালি বধূর সাজে। এতিহ্যবাহী বেনারসি, আর গা ভর্তি সোনার গয়না, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে ছিল শাঁখা-পলা।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই দুই শিবিরে বিভক্ত দেশের কোটি সমর্থক, পতাকার দখল যুদ্ধ, তর্ক-বিতর্ক আর আবেগের বিস্ফোরণ। সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’। নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান।
৪ ঘণ্টা আগে
গত সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান টিভি পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। জানান, তিনি আর সিঙ্গেল নন। এক দিনের ব্যবধানে টিভি পর্দার আরেক অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
১৬ ঘণ্টা আগে
আজ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে অনুষ্ঠানে গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক। উপস্থাপনা করবেন সংগীতশিল্পী লুইপা, প্রযোজনায় ইফতেখার মুনিম।
১৬ ঘণ্টা আগে
তুরস্কে নির্মিত সিনেমা ও সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও তুর্কি সিরিজের রয়েছে বিশাল দর্শক। এবার বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।
১৬ ঘণ্টা আগে