যেকোনো ‘প্রথম’ সব সময়ই বিশেষ। প্রথমবার কিছু পাওয়া কিংবা না-পাওয়ার ঘটনা সারা জীবন মনে গেঁথে থাকে। মাহিয়া মাহি জানালেন তাঁর জীবনের স্মরণীয় কিছু ‘প্রথম’-এর কথা।
প্রথম ছবি
শাহীন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’, ২০১২ সালে।
প্রথম পারিশ্রমিক
২০ হাজার টাকা। ‘ভালোবাসার রঙ’ ছবির সাইনিং মানি হিসেবে পেয়েছিলেন।
প্রথম প্রেম
স্কুলবয়সে। পাড়ার একটি ছেলে মাহিকে পছন্দ করত। আর মাহি তাকে ভয় পেতেন। একদিন পরিবারসহ ছেলেটি অন্য পাড়ায় চলে যায়। এরপর থেকে মাহির সঙ্গে আর তার দেখা হয়নি।
হলে দেখা প্রথম ছবি
নিজের অভিনীত ছবি ‘ভালোবাসার রঙ’। এর আগে হলে গিয়ে কখনো ছবি দেখেননি মাহি।
প্রথম পড়া বই
মীনা কার্টুনের বই
প্রথম প্রযোজনা
ওয়েব ফিল্ম ‘এইডা কপাল’। বানিয়েছেন রায়হান রাফি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রিটিশ পপ তারকা এড শিরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এ সময় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলেন তিনি। তুলে ধরেন ফিলিস্তিনের দুর্দশার চিত্র।
৭ ঘণ্টা আগে
শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
৮ ঘণ্টা আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
১১ ঘণ্টা আগে