
রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। তবে এই মাল্টিপ্লেক্স চেইনের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায়নি শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। অবশেষে জটিলতা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত থেকে স্টার সিনেপ্লেক্সে ফিরল শাকিব খানের প্রিন্স। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল শাখায় রোববার রাত ৮টা ১০ মিনিটে শুরু হয় প্রিন্সের প্রথম প্রদর্শনী।
স্টার সিনেপ্লেক্সে প্রিন্সের কোনো শো না থাকায় নানা রকম কথা শোনা গেছে। খবর ছড়ায় স্টার সিনেপ্লেক্সে ডিসিপি জমা না দিতে পারায় প্রিন্স চালাতে পারছে না কর্তৃপক্ষ। তবে ঈদের দিন রাতে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানায় ডিসিপি জমা দিলেও সেটি সিনেপ্লেক্সের সার্ভারের সঙ্গে ম্যাচ না করায় সিনেমাটি প্রদর্শিত করা যাচ্ছিল না। অবশেষে সব জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সটিতে যাত্রা শুরু করলো প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে আগামীকাল সোমবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় দেখা যাবে প্রিন্স।
ঈদের দিন থেকে সিনেপ্লেক্সে প্রিন্স না থাকায় অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করেন। প্রযোজনা প্রতিষ্ঠানের দিকে অভিযোগের তির ছুড়ে দেন অনেকে। তবে নির্মাতাদের মতে, প্রিন্সের পোস্ট প্রোডাকশনের সম্পূর্ণ কাজ ভারতে হওয়ায় টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে। এর ফলে আর্থিক ক্ষতির কথাও জানান প্রযোজক শিরিন সুলতানা।
সিনেপ্লেক্সের মতো কারিগরি ত্রুটির কারণে প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও ঈদের দিন প্রিন্সের কোনো শো চালানো সম্ভব হয়নি। টিকিট বিক্রি করেও শো চালাতে না পারায় বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সব সমস্যা সমাধান করে এখন সব হলে প্রিন্স চলছে বলে দাবি করেন প্রযোজক।
নব্বইয়ের দশকের ঢাকা শহরের গল্পে প্রিন্স বানিয়েছেন আবু হায়াত মাহমুদ। এতে শাকিব খান অভিনয় করেছেন গ্যাংস্টার চরিত্রে। এতে তাঁর নায়িকা বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও টালিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও আছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৯ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৯ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
২০ ঘণ্টা আগে