গত বছর পরিচালক আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছিলেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজ’। সিনেমাটির জন্য তৈরি করা হয়েছিল দুর্লভ মাটির পোস্টার। পোস্টারটি তৈরি করেছিলেন ভাস্কর শূন্য রিংকু। আজ বৃহস্পতিবার চলচ্চিত্রের মাটি দিয়ে তৈরি পোস্টার ও চলচ্চিত্রটির একটি ডিজিটাল কপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মোঃ জসীম উদ্দিনের কাছে ফিল্ম মিউজিয়ামে কাগজের পোস্টার ও চলচ্চিত্রটির একটি ডিজিটাল কপি হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব সহ আরও অনেকে।
কাগজ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল গত বছরের ২৩ ডিসেম্বর। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন–ইমন, মাইমুনা মম, আইরিন সুলতানা, শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি, এলিনা শাম্মী।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১১ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
১১ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
১১ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
১১ ঘণ্টা আগে