টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার আগ্রহের কথা জানিয়ে গত শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দেন ফারিণ। নেটিজেনদের কাছে জানতে চান তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কী হওয়া উচিত। মন্তব্যের ঘরে নানা পরামর্শ দিয়েছেন অনেকে।
আজকের পত্রিকাকে তাসনিয়া ফারিণ জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছেন তিনি। শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন প্রতিষ্ঠানের নাম। ফারিণ বলেন, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। এ কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা; যেখানে নিজের ভাবনাগুলো পর্দায় দেখাতে পারব।’
ফারিণ আরও জানান, এ বছরের শেষ দিকে তাঁর গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘রঙে রঙে রঙিন হব’ দিয়ে গানেও পরিচিতি পান ফারিণ। এতে তাঁর সহশিল্পী ছিলেন তাহসান খান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদিতে প্রচারের পর জনপ্রিয় হয় গানটি। এরপরেই নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছিলেন ফারিণ।
নিজের গাওয়া নতুন গান দিয়েই প্রযোজনা শুরু করছেন ফারিণ। এবারের গানটিরও সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে কণ্ঠও দিয়েছেন ইমরান। ইতিমধ্যে শেষ হয়েছে মিউজিক ভিডিওর কাজ। গানের শিরোনাম, গীতিকার, ভিডিও নির্দেশকের নামসহ বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চান না। কিছুদিন পরে জানাবেন আনুষ্ঠানিকভাবে। তবে ফারিণ জানিয়েছেন, নতুন গানটি সব মিলিয়ে ভালো হয়েছে। আগেরটির মতো এ গানও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি।
তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘এত দূর এখনো ভাবিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু হচ্ছে। এরপর নতুন পরিকল্পনা করব। তবে এটুকু বলতে পারি, প্রতিষ্ঠান যেহেতু শুরু করছি, এখান থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’
সাম্প্রতিক সময়ে অভিনয়ে কম দেখা যাচ্ছে ফারিণকে। ‘ইনসাফ’ মুক্তির পর এখনো নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তাঁর। এ নিয়ে ফারিণের বক্তব্য, ‘আমি সব সময় ভিন্ন ধরনের কাজ উপহার দিতে চাই। সব প্রজেক্ট না করে মানসম্মত কাজগুলো করতে চাই। এটা সত্যি, আগের তুলনায় কাজ কম হচ্ছে। তবে আশা করছি, শিগগির দর্শকদের সুসংবাদ দিতে পারব।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৭ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৭ ঘণ্টা আগে