কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চিত্রগ্রাহক সৌমেন্দু রায় মারা গেছেন। বার্ধক্যজনিত সমস্যায় ৯০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বুধবার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সত্যজিৎ ছাড়াও তিনি কাজ করেছেন তরুণ মজুমদার, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত, উৎপলেন্দু চক্রবর্তী, রাজা সেনের মতো পরিচালকের সঙ্গে।
১৯৫৪ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম পরিচয় হয় সৌমেন্দুর। সত্যজিতের প্রথম চলচ্চিত্র ‘পথের পাঁচালী’তে সৌমেন্দু ছিলেন চিত্রগ্রাহক সুব্রত মিত্রের সহকারী। সুব্রত মিত্র চোখের সমস্যার কারণে কাজ থেকে বিরতি নিলে, ১৯৬১ সালে সত্যজিতের ‘তিন কন্যা’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেন সৌমেন্দুর। যদিও তিনি এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বানানো তথ্যচিত্রে চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছিলেন।
সত্যজিতের ‘তিন কন্যা’, ‘অভিযান’, ‘চিড়িয়াখানা’, ‘গুপী গায়েন বাঘা বায়েন’, ‘অরণ্যের দিনরাত্রি’র মতো চলচ্চিত্রে ক্যামেরার দায়িত্ব সামলেছিলেন সৌমেন্দু। পরবর্তী সময়ে ‘সোনার কেল্লা’, ‘শতরঞ্জ কি খিলাড়ি’তেও তাঁর ক্যামেরার কাজ দর্শক এখনও মনে রেখেছেন।
রূপকলা কেন্দ্রের সিনেমাটোগ্রাফি বিভাগের প্রধান ছিলেন সৌমেন্দু রায়। সত্যজিৎ সহ বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজের সময়কার খুঁটিনাটি তথ্য সংবলিত ডায়েরি, কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্যের কপি, শুটিং স্টিলের ডিজিটাল কপি তিনি ‘জীবনস্মৃতি’ নামের একটি সংস্থার হাতে তুলে দিয়েছেন। যাতে তা পরবর্তী সময়ে গবেষকদের কাজে লাগে। তার ওপর একটি ৭২ মিনিটের তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন অরিন্দম সাহা সরদার ২০০৭ সালে, নাম ‘সৌমেন্দু রায়’।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৫ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৫ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৫ ঘণ্টা আগে