
ঈদে প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ মুক্তির পর থেকে আলোচনা শুরু হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা নিয়ে। শোনা যাচ্ছে, ‘বরবাদ’খ্যাত মেহেদী হাসান হৃদয় পরিচালনা করবেন শাকিবের পরের সিনেমা। এ ছাড়া পরিচালক রায়হান রাফী ও অনন্য মামুনের নামও আছে আলোচনায়। এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, ‘এম আর নাইন’ সিনেমার পরিচালক আসিফ আকবরের নতুন সিনেমায় অভিনয় করবেন শাকিব খান।
সিনেমাটি নিয়ে শাকিবের সঙ্গে আলোচনাও সেরেছেন নির্মাতা। এখন চলছে চিত্রনাট্যের কাজ। আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে শাকিব খানের। সে সময় আসবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। আরও শোনা যাচ্ছে, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। একজন বাংলাদেশের, আরেকজন হলিউডের অভিনেত্রী। খলনায়ক চরিত্রে দেখা যাবে হলিউডের পরিচিত এক অভিনেতাকে।
আগামী মাসে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হবে অভিনয়শিল্পীদের নাম। সবকিছু ঠিক থাকলে ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমা ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা। এটি ছাড়াও শাকিবকে জড়িয়ে আরও কয়েকটি সিনেমার নাম শোনা যাচ্ছে। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেনাবাহিনীর অফিসারের চরিত্রে শাকিবের লুক। গুঞ্জন ছড়ায়, তরুণ নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় এই লুকে দেখা যাবে তাঁকে। তবে গুঞ্জনের সত্যতা পাওয়া যায়নি।
এ ছাড়া, তাণ্ডব মুক্তির পর ইতিমধ্যে সিনেমার সিকুয়েলের কথা জানিয়েছেন রায়হান রাফী। এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘তুফান’-এর সিকুয়েলেরও ঘোষণা এসেছিল।

বড় পর্দায় আফরান নিশোর যাত্রা শুরু ২০২৩ সালে, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে। তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে নিশোর। সবশেষ রোজার ঈদে তিনি হাজির হয়েছিলেন ‘দম’ নিয়ে। তিনটি সিনেমার পরিচালক ভিন্ন হলেও প্রযোজনার সঙ্গে যুক্ত আছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা...
২১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিল্প-সংস্কৃতি খাতের বরাদ্দ ও প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই অঙ্গনের মানুষেরা। এবারের বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৮২৬ কোটি টাকার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে, যা গত অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বরাদ্দের তুলনায় ২ কোটি টাকা বেশি।
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিল দুই ভাগে বিভক্ত হয়ে যায় বাংলাদেশের মানুষ। অন্য দলের সমর্থকেরাও জানান দেওয়ার চেষ্টা করেন তাঁদের দলই সেরা। এমন গল্প নিয়ে বিশ্বকাপ উপলক্ষে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। গতকাল থেকে আরটিভিতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিকটির।
২১ ঘণ্টা আগে