মাদক সেবন নিয়ে তদন্ত চলার মধ্যেই অস্কার বিজয়ী কোরীয় সিনেমা প্যারাসাইটের আলোচিত অভিনেতা লি সং গিউন মারা গেছেন। আজ বুধবার ভোরে সিউলের একটি পার্কে গাড়ির ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।
ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, অভিনেতা লি সং গিউনের বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা দেখে সেটিকে একটি সুইসাইড নোট বলেই মনে করা হচ্ছে। লির স্ত্রী জানিয়েছেন, অভিনেতা যখন বাড়ি থেকে বেরিয়ে যান, তারপর তিনি নোটটি পান।
স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, মাদক ব্যবহার করার অভিযোগে তদন্তের অধীনে ছিলেন লি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। অভিনেতা, গায়ক থেকে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে।
অস্কার বিজয়ী ‘প্যারাসাইট’ সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন লি। এতে তিনি একজন ধনী বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার আরও একাধিক সিনেমায় অভিনয় করেছেন যেমন–‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই ওয়াইফ’ ইত্যাদি। এ ছাড়া তিনি কোরিয়ার প্রথম অরিজিন্যাল সিরিজ ডক্টর ব্রেনেও কাজ করেছেন। এটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল।

আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট।
১১ ঘণ্টা আগে
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে।
১১ ঘণ্টা আগে
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে।
১২ ঘণ্টা আগে