
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু পূজা চেরির। এরপর জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে নাম লেখান নায়িকা হিসেবে। কাজ করেছেন জাজের ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমায়। তিন সিনেমা দিয়েই বেশ আলোচনায় আসেন পূজা। তবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে প্রেমের গুঞ্জন রটলে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। জাজ থেকে বেরিয়ে আসেন পূজা।
অন্য প্রযোজকের চলচ্চিত্রে অভিনয় শুরু করলে ভালোভাবে নেয়নি জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে পূজার সম্পর্কটা ভালো যাচ্ছে না। পূজা শুধু তাদের সঙ্গেই কাজ করবেন— এটি ছিল চাওয়া। পূজার সঙ্গে তেমনই চুক্তি ছিল। চুক্তিটি যখন হয় তখন পূজার বয়স মাত্র ১৪ বছর। এতো অল্প বয়সে করা সেই চুক্তি থেকে বের হতে চাচ্ছিলেন পূজা।
অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কাজ করলেও সফলতা ধরা দেয়নি। উল্টো গত বছরের শেষদিকে শাকিব খানকে জড়িয়ে সমালোচিত হয়েছেন পূজা চেরি।
আজ সোমবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে ‘সেই ভুলের জন্য ক্ষমা’ চাইলে পূজা। জাজের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি এতোদিন গুঞ্জন ছিল, সেটিও এর মাধ্যমে প্রকাশ্যের এলো।
ফেসবুক পোস্ট স্পষ্ট— ‘ভুল স্বীকার’ করে পূজা আবার জাজে ফিরতে চাইছেন। জাজ থেকে বেরিয়ে আসা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন নায়িকা।
পোস্টে পূজা লিখেছেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’
নায়িকার পোস্টের জবাব দিতে বেশি সময় নেয়নি জাজ মাল্টিমিডিয়া। পূজাকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়ে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘মানুষ ভুল করে, কারণে করে, অকারণে করে। মানুষ ফেরেশতা নয়, তাই মানুষের ভুল হয়। পূজা নিজের ভুল বুঝতে পেরে, ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিভাবক হয়ে ক্ষমা করে নিজের ঘরে সাদর সম্ভাষণ জানাচ্ছে পূজাকে। ওয়েলকাম টু জাজ ফ্যামিলি অ্যাগেইন।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে