ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সৌদি আরব থেকে ফেরার পথে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে মাহি গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে শোবিজে। এবার এ বিষয়ে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
ফেসবুকে জয়া লেখেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন মাসের নয় মাসের অন্তঃসত্ত্বা। তাঁর অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’
অন্তঃসত্ত্বা মাহির রিমান্ড মঞ্জুর না করা প্রসঙ্গে আদালতকে ধন্যবাদ জানিয়ে জয়া লেখেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৩ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৩ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৩ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১৪ ঘণ্টা আগে